দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর সেই দায়িত্ব কাধে তুলে নিয়েছেন আম আদমি পার্টির নেত্রী অতীশি। এবার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন অতীশি।
এতদিন পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রীর পদে ছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তবে কিছুদিন আগেই সিবিআই-এর হাতে জেলবন্দী হয়েছিলেন। তারপর জেল মুক্তির পর সেই পদ থেকে পদত্যাগ করেন তিনি। এরপর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন আপ নেত্রী অতীশি। শপথ গ্রহণের পর প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালে পায়ে হাত দিয়ে প্রণাম করেন বর্তমান দিল্লির মুখ্যমন্ত্রী।
এরপরে তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের জন্য প্রধানমন্ত্রী দপ্তরে ডেকে পাঠানো হয়। সেই মতো তুমি প্রধানমন্ত্রী ভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানেই দুজনের মধ্যে বেশ খানিকক্ষণ আলাপ আলোচনা হয়। পাশাপাশি দিল্লির নতুন মুখ্যমন্ত্রীকে অভিবাদন জানায় নরেন্দ্র মোদি। তবে এই সাক্ষাৎ রাজনৈতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।







