রাজ্য

SIR ফ্রম পূরণ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়! নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া কি ?

সময় সীমা শেষ , অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ফিলাপ করলেন না SIR এর ফ্রম ! বৃহস্পতিবার কৃষ্ণনগরের সভায় , নিজেও সেকথা জানান তিনি । তার কথায় বাংলার সব মানুষ ফর্ম পূরণ না করা পর্যন্ত , তিনিও ফর্ম পূরণ করবেন না ।

কৃষ্ণনগরের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “সাধারণ মানুষ সবাই এখনও ফর্ম পূরণ করেনি। আমিও তাই করিনি।” মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর তোপ, “আমি সাতবারের সাংসদ। দু’বারের রেলমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী থেকেছি বারবার। তিনবারের মুখ্যমন্ত্রী। আমাকে আজকে প্রমাণ করতে হবে যে আমি ভারতের নাগরিক কি না? এর চেয়ে নাকে খত দেওয়া ভালো। কাদের কাছে প্রমাণ দেব, ওই দাঙ্গাবাজদের কাছে?”

উল্লেখ্য , দেশের নির্বাচনী আইন অনুযায়ী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্ট বা হাই কোর্টের বিচারপতি, দেশবিখ্যাত ক্রীড়াবিদদের মতো সব রাজ্যের মুখ্যমন্ত্রীরাও চিহ্নিত হয় ‘মার্কড ভোটার’ হিসেবে । সেক্ষেত্রে এই ব্যক্তিরা ফর্ম পূরণ করে নিজেদের ম্যাপিং না করলেও , তাদের নাম উঠে যাবে খসড়া ভোটার তালিকায় ।

এবিষয়ে , রাজ্যের মুখ্য নির্বাচনী দপ্তরের এক শীর্ষ আধিকারিক বলেছেন, “নির্বাচনী বিধির ৪-ডি ধারা অনুযায়ী ফর্ম পূরণ না করলেও মার্কড বা ফ্ল্যাগড ভোটারদের নাম খসড়া তালিকায় অন্তর্ভুক্ত হবে। কিন্তু মূল ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে প্রয়োজনীয় নথি জমা দিতেই হবে। নথি জমা না হলে চূড়ান্ত ভোটার তালিকায় নাম নথিভুক্ত না হওয়ারই কথা।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.