দেশ জুড়ে বন্ধ ই সিগারেট। সংসদ চত্বরে এবং সংসদের ভিতরে তৃনমূল সাংসদের বিরুদ্ধে ই-সিগারেট খাওয়ার অভিযোগ আনে হিমাচলের সাংসদ অনুরাগ ঠাকুর। লোকসভায় শীতকালীন অধিবেশন চলাকালীন স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগ জানায় সাংসদ। এই ঘটনায় স্পিকারের কাছে কড়া পদক্ষেপের আর্জি জানায় তিনি। এই নিয়ে শুরু হয় বিতর্ক। এবার তৃনমূল সাংসদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন অনুরাগ ঠাকুর।
আজ স্পিকারের কাছে দুই পাতায় লিখিতভাবে অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা। যদিও সংসদে বা অভিযোগ পত্রে কারোর নাম উল্লেখ করেননি বিজেপি সাংসদ। অভিযোগপত্রে তিনি লিখেছেন , সংসদের মধ্যে ওই তৃনমূল সাংসদকে ই-সিগারেটের সুখটান দিতে দেখেন অনুরাগ ঠাকুর। তিনি বাদেও একাধিক সাংসদ তা লক্ষ্য করেছিল।
যদিও এই বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, “সংসদের অন্দরে ধূমপান নিষিদ্ধ। সংসদের বাইরে, খোলা জায়গায় সিগারেট খাওয়া নিষিদ্ধ নয়। বিজেপি অভিযোগ করছে, এদিকে বিজেপি সরকারের সময়েই সবথেকে বেশি দূষণ। একটা সিগারেটে দূষণ বেড়ে যাবে না। ওরা দূষণ কমানোর চেষ্টা করুক।” এছাড়া এই প্রসঙ্গে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের আরেক সাংসদ কীর্তি আজাদ। তিনি বলেছেন, পার্লামেন্ট চত্বরে দাঁড়িয়ে শতাধিক সাংসদ ধূমপান করেন।







