রাজনীতি

স্বচ্ছ মুখ হিসাবেই কি উত্থান সামিরুল ইসলামের

তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব তথা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি বারংবার বলে আসছেন ‘স্বচ্ছতার সাথে যারা কাজ করছে’ এবং ‘ভালো কাজ করছে’ দল তাদেরকে সুযোগ দেবে। মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করার চেষ্টা করছে এবং তার ফলস্বরূপ প্রফেসর সামিরুল ইসলামকে রাজ্যসভার সাংসদ করার পরে, ওয়েস্ট বেঙ্গল পরিযায়ী শ্রমিক বোর্ডের চেয়ারম্যান করার পরে, দল এবার তাকে রাজ্য সংগঠনে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করল। বিশ্বস্ত সূত্র অনুযায়ী জানা যাচ্ছে সামিরুল ইসলামকে তৃণমূল কংগ্রেসের রাজ্য জেনারেল সেক্রেটারি পদ দেওয়া হচ্ছে।

বর্তমানে সামিরুল ইসলাম রাজ্যসভার সাংসদ এবং ইনি দীনবন্ধু অ্যান্ড্রু কলেজের প্রফেসর। দিল্লি আইআইটি থেকে পাশ করে আসা এই তরুণ এর ওপর দলের সুপ্রিমো ভরসা রাখছে। সমগ্র বীরভূম এবং জঙ্গলমহল জুড়ে সামিরুল ইসলাম সামাজিক সংগঠনে মাধ্যমে ‘নো ভোট টু বিজেপির’ ক্যাম্পেনিং করা হয়, 2021 এর বিধানসভা ভোটের প্রাক্কালে, সুফল পশ্চিমবাংলার বিধানসভা ভোটে পাওয়া গিয়েছিল। পরবর্তীকালে মমতা ব্যানার্জির জহুরীর চোখ উপযুক্ত মানুষকে চিনে নিতে ভুল করেননি এবং তিনি সামিরুল ইসলামকে রাজ্যসভা সাংসদ হিসেবে নির্বাচিত করেন। বর্তমানে রাজ্যের সাংগঠনিক পদে যদি দল নিয়ে আসে সামিরুল ইসলামকে তাহলে সারা রাজ্যে একটা বার্তা পৌঁছে যাবে, সচ্ছমুখ এবং ভালো কাজের পুরস্কার তৃণমূল দল দেওয়া শুরু করল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.