দেশরাজনীতি

বিহারের নির্বাচনে প্রার্থী তালিকায় বড় চমক , দাদার আবেগকে সাথে নিয়ে লড়ার অঙ্গীকার সুশান্তের বোনের

বিহারের বিধানসভা নির্বাচনের জন্য , প্রার্থীতালিকা প্রকাশ। কিন্তু একটি দল এই প্রার্থী তালিকায় খেলেছে বড় দান। সেই দলের প্রার্থী তালিকার এবার বড় নাম দিব্যা গৌতম , যিনি আদতে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বোন। বিহারের সন্তান , সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয়েছিল ২০২০ সালের ১৪ জুন। আর এবার দাদার আবেগকে অস্ত্র করেই ,এবারের নির্বাচনে লড়তে চলেছেন তিনি। কিন্তু কোন দলের হয়ে ভোটে দাঁড়ালেন প্রয়াত অভিনেতার বোন ?

জানা গিয়ে , বিহারের ২৫ এর নির্বাচনে লাল ঝান্ডা হাতে তুলে নিয়েছেন সুশান্তের তুতো বোন। ইতিমধ্যেই , দলের তরফে , দিব্যা গৌতমের নাম আনুষ্ঠানিক ভাবে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। পাটনা দিঘা বিধানসভা কেন্দ্র প্রার্থী হয়ে লড়বেন তিনি।

এদিন নির্বাচনে লড়ার কথা জানিয়েই দিব্যা বলেছেন ,“আজকের রাজনীতি দেশের ধনীদের হাতের পুতুল হয়ে গিয়েছে, সাধারণ মানুষের কথা আর কেউ শোনে না।” উল্লেখ্য , দিব্যার মুখে শোনা গিয়েছে সমাজ পরিবর্তনের ডাকও। প্রয়াত অভিনেতার বোনের সাফ কথা , “আমি কোনও দলের হয়ে রাজনীতি করতে আসিনি, আমি মানুষের জন্য কাজ করতে চাই।” অপর দিকে বামদলের পক্ষ থেকে বলা হয়েছে , দিব্যা গৌতমের মতো সাহসী ও শিক্ষিত মুখকে সামনে রাখলেই , নতুন বার্তা পাবে সমাজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.