কলকাতাক্রাইম

ফিলিপস মোড়ে ট্যাক্সি থেকে আড়াই কোটির ছিনতাই, তদন্তে পুলিশ

কলকাতার ফিলিপস মোড়ে দিনের আলোয় চাঞ্চল্যকর ছিনতাই। পার্ক সার্কাসের এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা জমা দিতে অফিস থেকে ট্যাক্সি ধরেছিলেন এক ব্যক্তি। গন্তব্যের আগেই, ফিলিপস মোড়ে আচমকা ট্যাক্সিতে চড়ে বসে দুই অজ্ঞাত ব্যক্তি। তারা চালককে গাড়ি ঘুরিয়ে কামারডাঙার দিকে যেতে বলে। সেখানেই ট্যাক্সি থামিয়ে, ডিকিতে থাকা আড়াই কোটির বেশি নগদ টাকা নিয়ে চম্পট দেয় তারা। এরপর থানায় অভিযোগ দায়ের হতেই তদন্তে নামে পুলিশ। তবে এখনও অধরা দুষ্কৃতীরা।

সম্প্রতি কলকাতায় ছিনতাইয়ের ঘটনা লাগাতার বেড়ে চলেছে। পার্ক সার্কাস ও রাজা বাজার এলাকায় বাইকে করে টাকা ভর্তি ব্যাগ ছিনতাইয়ের একাধিক ঘটনা ঘটেছে। কখনও নামী বিপণি সংস্থার টাকা লুট, আবার কখনও টার্গেট ছাগল ব্যবসায়ী। এমনকি পার্ক স্ট্রিটের এক প্রযোজনা সংস্থায় ঢুকে নগদ টাকা লুট করার ঘটনাও সামনে এসেছে।

বারবার নগদ টাকা বহনের পথে ছিনতাই হওয়ায় উদ্বেগে শহরের ব্যবসায়ী মহল। নিরাপত্তা বাড়াতে পুলিশের পাশাপাশি সংশ্লিষ্টদেরও আরও সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.