রাজ্য

২০১৬ সালের এসএসসি নিয়োগে নতুন মোড়, ওয়েটলিস্ট প্রার্থীদের ইন্টারভিউয়ের নির্দেশ হাইকোর্টের

২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে ফের বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা ওয়েটলিস্টভুক্ত প্রার্থীদের দিতে বিচারপতি অমৃতা সিনহার কড়া নির্দেশ। যার কিছুটা হলেও স্বস্তির হাসি ফুটল চাকরিপ্রার্থীদের মুখে।

মামলাকারী পক্ষের আইনজীবীদের অভিযোগ, বহু যোগ্য প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও বয়সসীমা পেরিয়ে যাওয়ার জন্য ইন্টারভিউ কল পায়নি। অথচ সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায়ে স্পষ্ট নির্দেশ ছিল যোগ্যতার ভিত্তিতে প্রার্থীরা বয়সে ছাড় পাওয়ার অধিকার থাকবে। এই নির্দেশনা উপেক্ষা করেই প্রার্থীদের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে বলে দাবি উচ্চ আদালতের।

হাইকোর্টের রায়তে স্পষ্ট বার্তা, ওয়েটিং লিস্টে থাকা ও বয়সের কারণে বাদ হয়ে যাওয়া প্রার্থীদের ইন্টারভিউয়ের ব্যবস্থা করতে হবে কমিশনকে। তবে এই নির্দেশ আপাতত শুধুমাত্র মামলাকারী প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সাক্ষাৎকার শেষ হলে তার নম্বর মুখবন্ধ খামে আদালতে জমা দিতে হবে বলে নির্দেশ বিচারপতি সিনহার। এছাড়াও পুরো ইন্টারভিউ প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হবে কি না, সেই বিষয়ে এসএসসিকে নিজেদের অবস্থান আদালতকে জানাতে বলা হয়েছে। আদালতের পর্যবেক্ষণ এই সবচেয়ে বেশি দেওয়া হয়েছে নিউ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার বিষয়।

রাজ্যের বহুল আলোচিত ২০১৬-র এসএসসি নিয়োগ ইস্যুতে এই রায় নতুন করে আশার সঞ্চার করেছে ওয়েটলিস্টভুক্ত বহু প্রার্থীর মনে। আপাতত নজর ইন্টারভিউ প্রক্রিয়া কবে শুরু হয়। পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন আদালতের নির্দেশ কতটা স্বচ্ছতার সঙ্গে পালন করে সেই দিকেই নজর সকলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.