ফের কলকাতায় উদ্ধার টাকার পাহাড় ! কয়লা পাচারের নতুন মামলার তদন্তে নেমে উদ্ধার বিপুল পরিমাণ টাকা ! বাজেয়াপ্ত করা সম্পত্তির পরিমাণ প্রায় চার কোটি ছুঁয়েছে । ইডি সূত্রে জানা গিয়েছে , চিন্ময় মণ্ডল ও কিরণ খাঁর বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা ও গয়না উদ্ধার হয়েছে । তাদেরকে পাকড়াও ও করা হয়েছে ।
জানা গিয়েছে, চিন্ময় মণ্ডল ও কিরণ খাঁ র বাড়িতে , প্রায় ২ কোটি ৬০ লক্ষ টাকা মূল্যের সোনার গহনা লুকিয়ে রাখা ছিল । লুকিয়ে রাখা নগদ ২৮ লক্ষ টাকাও উদ্ধার হয়। পাশাপাশি , অপর এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয় , নগদ ১ কোটি টাকা । প্রায় ২ মাস আগেই , এই মামলার তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । আর তাতেই মোট উদ্ধার হয় প্রায় ৪ কোটি টাকা ।
ইডি সূত্রে খবর , ধৃত চিন্ময় ও কিরণ , নিজেদের কয়লা সাম্রাজ্য তৈরি করেছিল লালার মাধ্যমে । চিন্ময় ও কিরণকে , ইডির বিশেষ আদালতেও পেশ করা হয়েছে বলে খবর ।
প্রসঙ্গত , ২০২০ সালে , সিবিআই এই কয়লা পাচার মামলার তদন্তে নামে। আর সেই তদন্তেই সামনে এসেছিল অনুপ মাঝি ওরফে লালার নাম । আর এবার চিন্ময় এবং কিরণের ক্ষেত্রেও ফের সামনে আসলো সেই লালার নাম ।







