অফবিট

ঘন ঘন লাফাচ্ছে চোখের পাতা! জানেন কিসের ইঙ্গিত?

আপনার ডান চোখের পাতা লাফাচ্ছে! তাহলে আজ আর অফিসে যাবেন না। নির্ঘাত্‍ কোনও অঘটন ঘটবেই ঘটবে। আর যদি বাম চোখের পাতা লাফায়, তাহলে বিন্দাস বাইরে বেরোন। খোশমেজাজেই কাটবে সারাদিন।অনেকেই এই প্রচলিত কুসংস্কারে বিশ্বাস করে থাকেন। কিন্তু কেন চোখের পাতা লাফাচ্ছে, সেই কারণটা একবারও ভাবেন না। প্রধাণত পেশীর সংকোচনের ফলেই চোখের পাতা লাফায়। ডাক্তারি ভাষায় এই রোগটির নাম Myokymia। দিনে দু-একবার হলে সেটি স্বাভাবিক বলে ধরা হয়। কিন্তু সেটা যদি মাত্রারিক্ত হয় ও বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।উভয় চোখের ক্ষেত্রেই এমন কাঁপুনি হতে পারে। কখনও এই কাঁপুনি কয়েক মুহূর্তের জন্যে দেখা দেয়, আবার কখনও এটি দীর্ঘস্থায়ীও হতে পারে। তবে এটি শরীরের জন্য ক্ষতিকর নয়।

ক্রমাগত এ রকম হতে থাকলে স্নায়ুর সমস্যার উপসর্গ বলে ধরা যেতে পারে। তবে এটি ঘনঘন হতে থাকলে চিকিত্‍সকের পরামর্শ নেয়া উচিত।

কেন এমন হয়? এই সমস্যার কোনো একটি কারণ নেই। শারীরিক, মানসিক, স্নায়বিক- এই তিনটির যেকোনো একটি কারণে চোখের পাতা কাঁপতে পারে।
তবে চিকিত্‍সকদের মতে, চোখের পাতা কাঁপার মূল কারণ ক্লান্তি। শরীরের ক্লান্তির কারণেই চোখের পাতা মাঝে মাঝে কাঁপে। এতে সাবধানতাই নিতে বলেন চিকিত্‍সকেরা।

এছাড়াও মানসিক উদ্বেগ, ঘুম কম হওয়া, ঘন ঘন ধূমপান, অতিরিক্ত কফি খাওয়া, দীর্ঘক্ষণ কম্পিউটারের দিকে তাকিয়ে থাকা ইত্যাদি কারণেও চোখের পাতা কাঁপতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.