সংসদে বসে , তৃণমূল সাংসদের বিরুদ্ধে ই সিগারেট খাওয়ায় অভিযোগ তুলেছিলেন অনুরাগ ঠাকুর। বর্তমানে যা নিয়ে তুঙ্গে রাজ্য – রাজনীতি । সেই সময় নাম না করেই , অভিযোগ তুলেছিলেন অনুরাগ , কিন্তু বৃহস্পতিবার বেলা গড়াতেই, প্রকাশ করা হয় তার ফুটেজ ।
প্রকাশিত ফুটেজ অনুযায়ী , অভিযুক্ত ব্যক্তি হিসেবে দেখা যায় কীর্তি আজাদকে । আর এই ফুট প্রকাশ্যে আসার পরই সাফ বার্তা অভিষেক ব্যানার্জির । তিনি সাফ জানিয়ে দেন , ফুটেজ না দেখা পর্যন্ত তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করবেন না । তবে কীর্তি আজাদের বিরুদ্ধে , অভিযোগ প্রমাণিত হলে , পদক্ষেপ নেওয়া হবে দলীয় স্তরে।
প্রসঙ্গত এদিন , অনুরাগ ঠাকুর যে তৃণমূল সাংসদের ই সিগারেট খাওয়ায় অভিযোগ তুলেছিলেন , সেই সম্পর্কিত একটি ভিডিওই ( ভিডিওর সত্যতা যাচাই করেনি সময় ৩৬৫ ) প্রকাশ করা হয় । তবে এই ভিডিও নিয়ে বাংলার শাসকদলের বক্তব্য , পাঁচ সেকেন্ডের ঝাপসা ভিডিও বা মুখ ঢাকা কোনও ফুটেজ দেখে কোনো সিদ্ধান্তে পৌঁছনো যায় না । অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেন , “পার্লামেন্টে কম করে ১০০টা ক্যামেরা আছে। অফিশিয়াল ফুটেজ দিন, রিলিজ করুন। দরকার হলে দলীয় স্তরে তদন্তের ব্যবস্থা হবে। কারও স্পেকুলেশনের উপর মন্তব্য করব না।”
তবে বিজেপির মুখপাত্র অমিত মালব্য নিজের সমাজমাধ্যমে একটি পোস্ট করে দাবী করেন , তৃণমূল সাংসদ কীর্তি আজাদকেই দেখা যায় সংসদের ভিতরে ভেপ করতে । তাঁর কথায় নিয়ম-কানুন অমান্য করে সংসদের ভিতরে ই-সিগারেট ব্যবহার করা ‘চরম দুঃসাহস’। অমিত মালব্য আরো দাবি করেন , পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বিষয়ের ব্যাখ্যা চেয়ে দলীয় অবস্থান সম্পর্কেও জানতে চাওয়া হয়েছে ।







