কলকাতা

নিউডাউনের পাশাপাশি কাঁকুড়গাছিতে বিধ্বংসী আগুন , ঘটনাস্থলে দমকলের ১৫ টি ইঞ্জিন

বুধবার গভীররাতে আগুন লাগে কলকাতার দুই জায়গায়। একদিকে নিউটাউনে আগুন নেভাতে ব্যস্ত দমকল কর্মীরা, অন্যদিকে কাঁকুড়গাছির লোহাপট্টিতে ভয়াবহ আগুন লাগে। প্রাথমিকভাবে অনুমান, অক্সিজেন সিলিন্ডারের একটি গোডাউন থেকে আগুন লাগে। যা ধীরে ধীরে রণক্ষেত্রের পরিস্থিতি সৃষ্টি করে । রাত আড়াইটা নাগাদ ভয়াবহ বিস্ফোরণে ঘুম ভাঙে স্থানীয়দের। ঘুম থেকে উঠে তারা দেখে , লন্ডভন্ড পরিস্থিতি গোটা এলাকায়।

কাঁকুড়গাছির লোহাপট্টির ১৫০ ঘোষবাগান লেন এলাকায় আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়, এরপর একের পর এক সিলিন্ডার ফাটতে থাকে। এক স্থানিয় বাসিন্দারা জানান, “কম করে ১০০টারও বেশি সিলিন্ডার ফাটার আওয়াজ পেয়েছি। মনে হচ্ছিল যেন যুদ্ধ শুরু হয়ে গিয়েছে।” বিস্ফোরণের তীব্রতা বৃদ্ধি পেলে , আশেপাশের বাড়ির কাঁচও ভেঙে পড়ে। কয়েকশো মিটার দূরে গিয়ে বাড়ির ছাদে একটি সিলিন্ডার পড়ে, রাস্তার উপরেও জ্বলন্ত সিলিন্ডার ছিটকে পড়ে । একটি সিলিন্ডার উড়ে গিয়ে একটি সুতোর দোকানে পড়ে , এবং সেখানেও আগুন লাগে।

খবর পেয়ে দমকল বাহিনী পৌঁছায় ঘটনাস্থলে। দমকলের ১৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পোঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় । সারারাত চেষ্টা চালানোর পর ভোররাতে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সকাল হতেই দেখা যায়, কোথাও দোকানের চাল উড়ে গিয়েছে, পোড়া টিন ও লোহার চাদরে ঢেকে রয়েছে গোটা এলাকা। যদিও এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর নেই। তবে একই দিনে কলকাতার দুই গুরুত্বপুর্ন এলাকায় অগ্নিকান্ডের ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে নিরাপত্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.