দেশ

“ওরা হচ্ছে অতৃপ্ত আত্মা” চাকরি প্রার্থীদের কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের !

সুপ্রিম কোর্টের বড় নির্দেশ , আগামী বছরের আগস্ট মাস পর্যন্ত কাজ করতে পারবেন যোগ্য চাকরীপ্রার্থীরা। অর্থাৎ ভোট হয়ে যাওয়ার তিনমাস পরও কাজ চালিয়ে যেতে পারবেন যোগ্য চাকরীপ্রার্থীরা। তবে সুপ্রিম কোর্টের এই নির্দেশ, তৃণমূল আগামী নির্বাচনে ব্যবহার করবে বলে মনে করছেন সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। এই আবহে, যারা চাকরি নিয়ে রাতভর আন্দোলন করেছিল, সেই চাকরিপ্রার্থীর একাংশকে ‘অতৃপ্ত আত্মা’ বলে আবার কটাক্ষ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

তৃনমূল সাংসদ বলেন, “আমি অতৃপ্ত আত্মার কথা বললাম কারণ, বিকাশবাবুরা যাঁদের হয়ে মামলা লড়ছেন তাঁরা তো কেউ ২০১৬ সালে চাকরি পায়নি। কিন্তু ওরা ২০১৬ সালে লেগে রয়েছে। আজও ২০২৫ শেষ হয়ে ২০২৬ হল, তাতেও লেগে রয়েছে। তাই আমি বললাম, বাংলায় একটা কথা আছে অতৃপ্ত আত্মা। ওরা হচ্ছে অতৃপ্ত আত্মা। কী আর করা যাবে যাঁরা তৃপ্তি পায় না তাঁরাই অতৃপ্ত।”

উল্লেখ্য, রোদ ঝড় জল মাথায় নিয়ে একটি চাকরির আশায় দিনের পর দিন আন্দোলন করেছিলেন চাকরিপ্রার্থীরা। এত সব করে যখন নিয়োগ প্রক্রিয়া চালু হলো , তখন দেখা গেল তা দুর্নীতিতে ভরা। কোর্টে মামলা উঠল। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে, যাদের চাকরি হলো , তাদেরও চাকরি গেল। নতুন করে পরীক্ষা দেওয়ার নির্দেশ দিল সর্বোচ্চ আদালত । তবে এই নিয়ে তৃনমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, যারা চাকরি পাননি তাঁরাই অতৃপ্ত আত্মার মতো মামলা করেছিলেন। এ দিন অন্তত সেই কথাই বলেছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.