আবহাওয়া

দক্ষিণবঙ্গে শীতের ছন্দপতন: আজকের আবহাওয়ার আপডেট

হঠাৎ ছন্দপতন শীতে, কবে ফিরবে কনকনে ঠান্ডা?
ডিসেম্বর প্রায় মাঝপথে পৌঁছলেও দক্ষিণবঙ্গে এখনও দেখা মেলেনি হাড়হিম করা শীতের। উত্তুরে হাওয়া ও লা নিনার যুগল প্রভাবে চলতি বছরে দীর্ঘ শীতের পূর্বাভাস থাকলেও বাস্তবে তার ছোঁয়া এখনও স্পষ্ট নয়। বরং আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক পূর্বাভাস বলছে, আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গে তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। উল্টে দিনের বেলায় পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হতে পারে।

বড়দিনের আগে শীত নয়
হাওয়া অফিস সূত্রে খবর, অন্তত ২৫ ডিসেম্বরের আগে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম। বর্তমানে উত্তর-পশ্চিম ভারতে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা নামতে পারছে না। এই ঝঞ্ঝার প্রভাব পুরোপুরি কাটলেই ফের শীতের দাপট বাড়তে পারে বলে মত আবহাওয়াবিদদের।
দক্ষিণবঙ্গের তাপমাত্রা কেমন থাকবে?
আগামী সাতদিন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উপকূলবর্তী জেলাগুলিতে রাতের তাপমাত্রা থাকবে তুলনামূলক বেশি—১৪ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস। সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামার সম্ভাবনা নেই।
কুয়াশা থাকলেও বৃষ্টি নেই
তাপমাত্রা খুব একটা না কমলেও সকালের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা কুয়াশা দেখা যেতে পারে। তবে কোথাও ঘন কুয়াশা নিয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। দিনভর মূলত পরিষ্কার আকাশই থাকবে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে।

এক নজরে উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে শীতের দাপট বজায় থাকলেও সাম্প্রতিক দিনে তাপমাত্রা সামান্য বেড়েছে। দার্জিলিং জেলা ও সংলগ্ন পার্বত্য এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় রাতের তাপমাত্রা থাকতে পারে ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
সকাল ও রাতের দিকে কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গের একাধিক এলাকায়। এর জেরে দৃশ্যমানতা কিছুটা কমতে পারে, যদিও আপাতত কোনও ধরনের সতর্কতা জারি করা হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.