SIR এ বাদ যাবে না ,কোনো হিন্দু ভোটারের নাম ! আশ্বাস বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের । দিল্লিতে বসে মতুয়াদের আশ্বস্ত করতে গিয়ে শমীক বলেন , “যারা সব খুঁইয়ে এখানে এসেছেন, এই মাটিতে তাদের আমাদের মতোই অধিকার।”
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুরু থেকেই সব মতুয়াদের নাম উঠবে বলে আশ্বস্ত করেছেন বঙ্গীয় বিজেপি নেতৃত্বরা । কিন্তু তথ্য অনুযায়ী শুধুমাত্র বনগাঁতেই নো ম্যাপিং তালিকায় রয়েছেন, ১ লক্ষ ৩৪ হাজার মানুষ । যার ভিতর ৯০ শতাংশই মতুয়া বলে দাবী খোদ বিজেপির গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুরের । যার ফলে আতঙ্কে বিজেপিকে বিশ্বাসঘাতক বলেও দাবী করেছেন মতুয়াদের একাংশ। এসবের মাঝেই দিল্লিতে বসে শমীক বলেন, “কোনও হিন্দুর নাম বাদ যাবে না। যাঁরা সব খুইয়ে এখানে এসেছেন, এই মাটিতে তাঁদের অধিকার আমাদের মতোই।”
প্রসঙ্গত, বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে উদ্বাস্ত হয়ে আসা আসা বহু মতুয়ার নাম নেই ২০০২ তালিকায়। কিন্তু বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর বলেছিলেন , সিএএ আইনে নাগরিকত্ব দেওয়া হবে মতুয়াদের। এদিন শমীকও বলেন, “মতুয়াদের সিএএ-তে স্বপ্ন পূরণ হচ্ছে। সময় আছে ফর্ম ভরুন।”







