বিনোদন

বদলে গেল ফুলকির নায়ক-নায়িকা! পরিবর্তে আসতে চলেছে মিঠাই ধারাবাহিকের এই অভিনেত্রী 

 

নায়ক নায়িকা বদল ধারাবাহিকের জগতে তেমন কোনো নতুন ব্যাপার নয়! এর আগেও বহুবার বহু ধারাবাহিক নায়ক নায়িকা বদল দেখা গেছে। যেমন ধরুন, জি বাংলা বাংলার সাম্প্রতিকতম ধারাবাহিক ‘ফুলকি’-র নায়ক হিসেবে প্রথমে যাকে ঠিক করা হয়েছিল তাকে পরিবর্তন করে গঙ্গারাম খ্যাত অভিষেক বোসকে নিয়ে আসা হয়।

 

কিন্তু আবারও ‘ফুলকি’-র কাস্ট পরিবর্তন করা হচ্ছে। প্রথমে অভিষেক বোস আর নবাগতা অভিনেত্রী দিব্যানি মন্ডলকে নায়ক-নায়িকার ভূমিকায় নির্বাচন করা হয়েছিলো, কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়া থেকে জানা গেছে, দর্শকের জন্যে রয়েছে চমক! কৌশম্বি আর আদৃত ফিরছেন এই ধারাবাহিকের প্রধান চরিত্র নিয়ে।

 

হটাৎ কি এমন ঘটলো, যে বদলে গেলো ফুলকির অভিনেতা-অভিনেত্রী? আগেই ফুলকির প্রোমোতে দেখা গিয়েছে নায়কের বিধবা বৌদির চরিত্রের অভিনয় করছেন কৌশাম্বী ওরফে ‘মিঠাই’ এর শ্রীনন্দা। অপরদিকে, সোশ্যাল মিডিয়ায় কৌশাম্বী-আদৃতের জুটি নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। এসবের মাঝে ফুলকি ধারাবাহিকের পোস্টারে অভিষেক-দিব্যানীর মুখ সরিয়ে কৌশাম্বী-আদৃতের মুখ বসিয়ে দিয়েছেন এক ভক্ত আর তাতেই এই বিভ্রান্তি!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.