জেলা

হাসনাবাদে পুলিশের জালে চার ডাকাত, আগ্নেয়াস্ত্র ও গুলি সহ গ্রেফতার

বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার অধীন আবাদ মোহনপুরের নারকেল বাগান এলাকা থেকে চার দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলিসহ গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম—রনি সর্দার, নয়ন গাজী, আকাশ ঋষি দাস এবং সূর্য মণ্ডল।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে ওই নারকেল বাগান এলাকায় একাধিক দুষ্কৃতী জড়ো হয়েছিল বলে খবর আসে গোপন সূত্রে। সেই অনুযায়ী, দ্রুত অভিযান চালায় হাসনাবাদ থানার পুলিশ। ঘটনাস্থল থেকে হাতে নাতে ধরা পড়ে চারজন। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও একটি তাজা গুলি।

ধৃতদের বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। প্রাথমিক অনুমান, ডাকাতির উদ্দেশ্যেই তারা ওই এলাকায় জড়ো হয়েছিল। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এছাড়াও খতিয়ে দেখা হচ্ছে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত থাকতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.