জেলা

পশ্চিম মেদিনীপুরে কলেজ শিক্ষাকর্মী ইউনিয়নের আলোচনা সভা

সব্যসাচী গুছাইতে, পশ্চিম মেদিনীপুর: বর্তমান সময়ে শিক্ষার হাল, সেইসাথে আমাদের কী করনীয় এই সংক্রান্ত আলোচনা সভা আজ অনুষ্ঠিত হয়‌ মেদিনীপুর শহরে। মেদিনীপুর শহরের স্পোর্টস কমপ্লেক্সে এই ধরনের সময়োপযোগী আলোচনা সভা করার উদ্দোগ নেয় পশ্চিমবঙ্গ কলেজ শিক্ষাকর্মী ইউনিয়ান। সহযোগী হিসেবে ছিলেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি, নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। নানান বুদ্ধিজীবি সহ বক্তব্য রাখেন প্রাক্তন সাংসদ শমীক লাহিড়ী। জেলার বিভিন্ন কলেজের শিক্ষাকর্মী ইউনিয়ানের প্রতিনিধীরা সহ উচ্চমাধ্যমিক ও প্রাথমিক স্কুলের শিক্ষকরা এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

বর্তমান শিক্ষানীতিতে ছাত্রছাত্রীরা কতটা ক্ষতিগ্রস্থ। আগামী দিনে এর প্রভাব যে পড়বে তা আলোচনা সভায় উঠে আসে। এই শিক্ষাব্যাবস্থার পরিবর্তনের জন্য সকলকে এগিয়ে আসতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে বলে জানান শমীক বাবু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.