রাজ্য

মুখ্যমন্ত্রীকে নিয়ে বোমা ফাটালেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা।
রেশন বন্টনে দুর্নীতির অভিযোগে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হতেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বোমা ফাটালেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি কি কিছুই জানতেন না কী ঘটছে, কোথায় ঘটছে? উঠছে প্রশ্ন। বিজেপি নেত্রীর সাফ কথা, এরকম ঘটনা যে ঘটতে চলেছে তা জানতো বিজেপি। অপেক্ষা করছিলেন। দায়ভার সরাসরি মুখ্যমন্ত্রীর ওপর চাপিয়ে অগ্নিমিত্রা জানান- বিশাল কেলেঙ্কারি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে এর দায় নিতে হবে। জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসাবাদ করা হলে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা দরকার। কারণ তিনি মুখ্যমন্ত্রী এবং তার অধীনে এই সমস্ত ঘটনা করেছে। অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায় এর পদত্যাগ করে বাড়িতে বসে থাকতে উচিৎ । কিন্তু পদত্যাগ করার আগে মমতা বন্দ্যপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। কারন উনি সব জানতেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.