রাজ্য

অবশেষে পুলিশের জালে ধরা পড়ল মূল অভিযুক্ত

শেখ শাহজাহানের মূল সাক্ষী অর্থাৎ ভোলানাথ ঘোষের গাড়ি দুর্ঘটনায় তার ছেলে ও তার গাড়ির চালক মারা যায়। এই ঘটনায় ইতিমধ্যেই মোট চারজনকে গ্রেফতার করেছিল পুলিশ। তবে মূল অভিযুক্ত আলিম মোল্লা অধরা ছিল । জানা গিয়েছে , যে গাড়ির সাথে ধাক্কা লাগে ভোলানাথের গাড়িটির, সেটি চালাচ্ছিলেন এই আলিম মোল্লা। অবশেষে এই ঘটনার মূল অভিযুক্ত আলিম মোল্লাকে গ্রেফতার করল পুলিশ।

জানা যায়, আলিম মোল্লা ভোলানাথ ঘোষকে বাসন্তী হাইওয়ে রোডে ১৬ চাকার গাড়ি দিয়ে পিষে মেরে ফেলতে চেয়েছিল। যদিও এই ঘটনায় প্রাণে বেঁচে যায় ভোলানাথ ঘোষ। তবে মৃত্যু হয় তার ছেলে ও ভোলানাথ ঘোষের গাড়ির চালকের । ভোলা বলেন, “ভয়ে আছি, আতঙ্কে আছি।” মুখ্যমন্ত্রীর কাছে পুলিশি নিরাপত্তার আর্জি জানায় ভোলানাথ। তিনি বলেন, “ছেলের মৃত্যুর সঠিক তথ্য বেরিয়ে আসুক। বউমাটা ছোট বাচ্চা নিয়ে বসে আছে। ছোট্ট বাচ্চাটা বলছে বাবা কখন আসবে। আমাকে মেরে ধরে খুন করে দিলে আমি কষ্ট পেতাম না, ছেলের মৃত্যু মানতে পারছি না। প্রশাসনের প্রতি আস্থা আছে, আমার ছেলের সুবিচার পাব। ভয়ে আছি, আতঙ্কে আছি।”

এর আগেই ন্যাজাটকাণ্ডে ৮ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন ভোলানাথ। সেখানে শেখ শাহজাহান সহ নাম ছিল তার স্ত্রী, আব্দুল আলি মোল্লা ও নজরুল মোল্লার। আব্দুল আলি মোল্লার ঘাতক গাড়ির চালক। সে নজরুল মোল্লার বাইক চড়ে পালিয়ে গিয়েছিল । ঘটনার তদন্তে নেমে পুলিশ শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার ও কুদ্দুস তরফদারকে গ্রেফতার করে। তারপর ঘাতক লরির খালাসি গোলাম হোসেন মোল্লাকে গ্রেফতার করা হয় । এরপরই খোঁজ পাওয়া যায় মূল মাথার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.