কলকাতা

কসবা গণধর্ষণ কাণ্ডে ঘটনার পুনর্নির্মাণ, অভিযুক্ত-সহ নিরাপত্তারক্ষীকেও আনা হল কলেজে

কলকাতা: কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে ভয়াবহ গণধর্ষণ কাণ্ডের তদন্তে নতুন গতি। সোমবার সকালে কলেজ চত্বরে পৌঁছাল বিশাল পুলিশবাহিনী। ঘটনার পুনর্নির্মাণে হাজির করা হল মূল অভিযুক্ত-সহ তিন অভিযুক্তকেই। উপস্থিত ছিলেন কলেজে সেই রাতে ডিউটিতে থাকা নিরাপত্তারক্ষীও।

ঘটনার প্রত্যেকটি পর্যায় খতিয়ে দেখতে অভিযুক্তদের নিয়ে যাওয়া হয় ইউনিয়ন রুম, গার্ড রুম-সহ বিভিন্ন স্থানে। তদন্তকারীরা জানার চেষ্টা করছেন, নির্যাতিতার বয়ানের সঙ্গে অভিযুক্তদের বিবৃতি কতটা মেলে। গোটা ঘটনাপ্রবাহের ভিডিয়োগ্রাফি করা হচ্ছে পুলিশের তরফে।

সূত্রের খবর, ২৫ জুন রাতে ঠিক কী ঘটেছিল, কোথায় নির্যাতিতাকে আটকে রাখা হয়েছিল, কোথায় তার উপর নির্যাতন চালানো হয়েছিল, সে সম্পর্কিত প্রতিটি তথ্য পুনরায় যাচাই করছেন গোয়েন্দারা। ঘটনার সময় কলেজে উপস্থিত থাকা নিরাপত্তারক্ষীকে নিয়েও চলছে জিজ্ঞাসাবাদ। তাঁর হেফাজতের মেয়াদ আজ শেষ হচ্ছে।

প্রসঙ্গত, এর আগে নির্যাতিতাকেও কলেজে এনে ঘটনার পুনর্নির্মাণ করানো হয়। নির্যাতিতা তদন্তকারীদের দেখিয়েছিলেন, কোন জায়গাগুলিতে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল এবং কীভাবে পাশবিক অত্যাচারের শিকার হন তিনি।

তদন্তে সহযোগিতা করতে উপস্থিত ছিলেন লালবাজারের গোয়েন্দা বিভাগের একাধিক উচ্চপদস্থ কর্তা। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা কলেজ চত্বর। পুলিশের আশা, অভিযুক্তদের জবানবন্দি এবং পুনর্নির্মাণের ভিত্তিতে উঠে আসতে পারে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.