বিনোদন

লক্ষ্মণের রহস্যে উন্মাদনা, রণবীরের পারিশ্রমিকে চমক সহ ‘রামায়ণ’ ছবির প্রথম ঝলকেই দর্শক মোহিত!

নিতেশ তিওয়ারির বহুচর্চিত প্রজেক্ট ‘রামায়ণ’-এর প্রথম ঝলক প্রকাশের সঙ্গে সঙ্গেই ভক্তদের উত্তেজনা তুঙ্গে। ৩ জুলাই মুক্তি পাওয়া এই প্রথম ঝলকে রণবীর কাপুরকে রামের চরিত্রে দেখা গেলেও, লক্ষ্মণের চরিত্রে রবি দুবের মুখ গোপন রাখায় রহস্য আরও বেড়েছে। নির্মাতারা রণবীর ও যশের আংশিক লুক প্রকাশ করলেও রবি দুবের লুক এখনো পর্দার আড়ালেই। আর সেই কারণেই লক্ষ্মণকে নিয়ে দর্শকের কৌতূহল সবচেয়ে বেশি। রবি দুবে নিজেই সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তায় লিখেছেন,”এই চরিত্রে অভিনয় করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। ‘রামায়ণ’ শুধুমাত্র এক কাহিনি নয়, এটা আমাদের ইতিহাস।”

অভিনেতার এই পোস্টের পরেই ভক্তরা প্রশ্ন তুলছেন, কবে প্রকাশ পাবে লক্ষ্মণের পূর্ণ লুক? অনেকে কমেন্টে জানিয়েছেন, রবি দুবেকে এই চরিত্রে দেখার জন্য তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ‘রামায়ণ’-এর রামের চরিত্রে রয়েছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণ হিসেবে দেখা যাবে যশকে এবং হনুমান চরিত্রে থাকবেন সানি দেওল। প্রযোজনায় আছেন নমিত মালহোত্রা। ছবির প্রথম পর্ব মুক্তি পাবে দীপাবলি ২০২৬-এ এবং দ্বিতীয় পর্ব ২০২৭-এ। অন্যদিকে, রণবীর কাপুরের পারিশ্রমিক নিয়ে বলিউডে শুরু হয়েছে জোর চর্চা। সূত্রের খবর অনুযায়ী, রণবীর প্রথম পর্বের জন্য ৭৫ কোটি টাকা নিচ্ছেন, আর দুটি পর্ব মিলিয়ে প্রায় ২২৫ কোটি টাকা আয় করতে পারেন। যা তাঁকে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত তারকাদের তালিকায় একেবারে শীর্ষে পৌঁছে দেবে।

রাবণ চরিত্রে যশ প্রথম পর্বে ৫০ কোটি ও পুরো ফ্রাঞ্চাইজিতে প্রায় ১৫০ কোটি টাকা পারিশ্রমিক পেতে পারেন বলেও গুঞ্জন। তবে, সীতা চরিত্রে থাকা সাই পল্লবী প্রথম অংশের জন্য ১০ কোটি টাকা পাননি বলেই শোনা যাচ্ছে। প্রযোজক নমিত মালহোত্রা পারিশ্রমিক নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও, এই সব খবরই রণবীর-যশের বিশাল পারিশ্রমিকের আলোচনায় আগুন জ্বেলেছে। আর লক্ষ্মণের গোপন লুককে ঘিরে তৈরি হয়েছে জোরালো রহস্য, যা ছবির প্রচারে দারুণ সাহায্য করছে বলে মত চলচ্চিত্র বিশেষজ্ঞদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.