জেলা

সান্টাক্লজ সেজে টোটো সাজিয়ে প্রকৃতি রক্ষার বার্তা ডুয়ার্সের টোটো চালকের

বড়দিনে উঠে এক অনন্য ছবি। ক্রিসমাস উপলক্ষ্যে সান্টাক্লজ সেজে টোটো সাজিয়ে এলাকায় ঘুরছেন টোটো চালক। যে ছবি দেখা যাচ্ছে ডুয়ার্সে। এর মাধ্যমে সামাজিক বার্তা দিচ্ছেন ওই টোটো চালক। বাচ্চাদের হাতে নানান রকম উপহারও দিচ্ছেন তিনি। কয়েক মাস আগে ডুয়ার্সে একটা বড় অংশের বন্যপ্রাণীরা লোকায়লে ঢুকে পড়ার মতন ঘটনাটি ঘটেছে। ঝরেছিল রক্ত। এরপর থেকে আতঙ্ক বেড়েছে ওই এলাকায়। এবার ক্রিসমাসের দিনে সান্টাক্লোজ সেজে সবুজ রক্ষার বার্তা দিচ্ছেন টোটো চালক আশুতোষ রায় ওরফে ভজন।

এদিন বানারহাট গায়েরকাটা সহ ডুয়ার্সের বিভিন্ন এলাকায় সান্টা ক্লজ সেজে ঘুরে বেড়াচ্ছেন আশুতোষ। বাচ্চাদের হাতেও তুলে দিলেন চকলেট ও চারা গাছ। প্রকৃতির জন্য গাছ কতটা গুরুত্বপুর্ন তাও বোঝালেন সবাইকে। কীভাবে গাছ আমাদের রক্ষা করে, মানুষের বন্ধু হয়ে উঠেছে সেই বার্তাও দেন টোটো চালক। ছোটদের পাশাপাশি বড়দের হাতেও চারা গাছ তুলে দেন তিনি।

আশুতোষের এই অসাধারণ উদ্যোগে খুশি এলাকাবাসী থেকে পথচলতি মানুষ। পরিবেশপ্রেমীরা তার এই উদ্যোগে বলেন , এমন উদ্যোগই পারে পরিবেশকে রক্ষা করতে l ভজন বলেন ,”প্রতিদিনই ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ছে বন্যপ্রাণী। উন্নয়নের নামে নির্বিচারে গাছ কাটা হচ্ছে, যা পরিবেশের জন্য মারাত্মক বিপদ ডেকে আনছে।” সেই বিষয়টি মাথায় রেখেই তিনি এমন একটি উদ্যোগ নিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.