কলকাতা

কলকাতা মেট্রোয় নতুন দিগন্ত: ২০২৬-এর মধ্যে নিউ গড়িয়া-এয়ারপোর্ট রুটে পরিষেবা, ব্লু লাইনেও আসছে আমূল পরিবর্তন

কলকাতা মেট্রো তার ৪১তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে, আর সেই মঞ্চ থেকেই শহরবাসীর জন্য একাধিক সুখবর দিচ্ছেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার (জিএম) শুভ্রাংশু মিশ্র। তিনি
জানালেন, ২০২৬ সালের ডিসেম্বর মাসের মধ্যে নিউ গড়িয়া-এয়ারপোর্ট রুটে মেট্রো পরিষেবা চালু হয়ে যাচ্ছে, যার কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। পাশাপাশি, ২০২৯ সালের মধ্যে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পার্পল লাইনের পরিষেবা শুরু করারও পরিকল্পনা রয়েছে।

পুরনো ব্লু লাইনে (উত্তর-দক্ষিণ করিডর) নিত্যদিনের যে সমস্যা রয়েছে, তার স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে। জিএম জানান, “ব্লু লাইনে নিয়মিত যে সমস্যা রয়েছে সেটা নিয়ে রাইটস কাজ করছে।” কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল (সিবিটিসি) প্রযুক্তির কাজ শুরু করার জন্য অনুমতি নেওয়া হয়েছে। সিগন্যালিং সিস্টেমের এই আমূল পরিবর্তনের ফলে আরও কম সময়ের ব্যবধানে ট্রেন ছুটবে এবং তিন থেকে চার বছরের মধ্যে এই সমস্যার সমাধান হবে। গত ২৪শে অক্টোবর, এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে কলকাতা মেট্রো তার ৪১তম প্রতিষ্ঠা দিবস পালন করছে। ১৯৮৪ সালে এসপ্ল্যানেড থেকে ভবানীপুর (নেতাজি ভবন) পর্যন্ত দেশের প্রথম মেট্রো পরিষেবা চালুর দিনটিকে স্মরণ করা হয়। জিএম শুভ্রাংশু মিশ্র এই অনুষ্ঠানে মেট্রো রেলওয়ের সাফল্য এবং তার বিস্তার নিয়ে বক্তব্য রাখেন।জিএম এদিন আরও বলেন, রাজ্য সরকারের সঙ্গে দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পর নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে চিংড়িঘাটার মেট্রো সম্প্রসারণের কাজ শুরু হচ্ছে। তিনি মেট্রোর বিস্তার নিয়ে আশার কথা জানিয়ে বলেন, মোট ৫৭ কিলোমিটার যাত্রাপথের অনুমোদন মিলেছে। এর মধ্যে ২০২৬ সালের মধ্যে ২৯ কিলোমিটার কাজ সম্পন্ন করার এবং ১৯ কিলোমিটার যাত্রী পরিষেবার জন্য চালু করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে মাইকেল নগর ২০২৯ সালের মধ্যে অরেঞ্জ লাইনের সঙ্গে যুক্ত হয়ে এয়ারপোর্টে পৌঁছাচ্ছে। অনুষ্ঠানে পরিচালক অশোক বিশ্বনাথন বলেন, “মেট্রো কলকাতার সংস্কৃতি ও জীবনযাত্রার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত।” যাত্রীদের স্মার্ট কার্ড ব্যবহারে উৎসাহিত করতে এক জাদু প্রদর্শনীরও আয়োজন করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.