আবহাওয়া

বড়দিন পেরোতেই কাঁপছে মহানগর, মরশুমের শীতলতম দিনে কলকাতার রেকর্ড ঠান্ডা

বছরের শেষলগ্নে এসে যেন সান্টার উপহার পেল কলকাতা। বড়দিন থেকেই জাঁকিয়ে শীত, আর আজ শুক্রবার শহরে মরশুমের শীতলতম দিন। উত্তুরে হাওয়ার দাপটে আলিপুরে তাপমাত্রা নেমেছে ১২.৯ ডিগ্রি সেলসিয়াসে, যা গতকালের রেকর্ডও ভেঙে দিল। আবহাওয়া দফতরের মতে, আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরেই ঘোরাফেরা করবে।

শুধু কলকাতাই নয়, সমগ্র বাংলাতেই শীতের প্রকোপ বেড়েছে। ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকেছে শহর, বেলা বাড়লেও হালকা কুয়াশা বা ধোঁয়াশা কাটেনি পুরোপুরি। যদিও আকাশ পরিষ্কার রয়েছে, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

সবচেয়ে চমকপ্রদ তথ্য, আজ সমতলের ঠান্ডা পাহাড়কেও ছাপিয়ে গিয়েছে। পাহাড়ি কালিম্পংয়ে যেখানে তাপমাত্রা ১০.৩ ডিগ্রি সেলসিয়াস, সেখানে কলকাতার পারদ আরও নিচে। আবহাওয়াবিদদের দাবি, বছরের শেষ কয়েক দিনে শীত আরও জাঁকিয়ে বসতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বহু জেলাতেই পারদ নেমেছে এক অঙ্কে। শ্রীনিকেতন ও আলিপুরদুয়ারে তাপমাত্রা ৮ ডিগ্রি, বাঁকুড়া ও কল্যাণী ৯ ডিগ্রির ঘরে। দার্জিলিংয়ে পারদ নেমেছে ৫.৪ ডিগ্রি সেলসিয়াসে।

এক নজরে কোথায় কত ঠান্ডা
দার্জিলিং – ৫.৪°
শ্রীনিকেতন – ৮°
আলিপুরদুয়ার – ৮°
বর্ধমান – ৮.৮°
বাঁকুড়া – ৯.২°
কল্যাণী – ৯°
পুরুলিয়া – ১০°
আসানসোল – ১০.২°
মেদিনীপুর – ১১.১°
দমদম – ১২.২°
আলিপুর – ১২.৯°

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.