রাজ্য

ভোটার তালিকা সংশোধনে কড়া কমিশন, ‘নো ম্যাপিং’ ভোটারদের শুনানিতে ডাকার প্রস্তুতি

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় আরও এক ধাপ এগিয়ে গেল নির্বাচন কমিশন। এমনকি কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রথম খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। সেখানেই সম্প্রতি প্রকাশিত হয়েছে দ্বিতীয় খসড়া তালিকা। এই তালিকাকে ভিত্তি করেই রাজ্যজুড়ে প্রতিটি বুথে বসে কাজ শুরু করছেন বুথ লেভেল অফিসাররা।

কমিশন সূত্রে জানা গেছে, শুনানির জন্য যেসব ভোটারদের ডাকা হতে পারে। তাঁদের ৩টি আলাদা তালিকায় ভাগ করা হয়েছে। প্রথম তালিকায় রয়েছেন ‘প্রোজেনি ম্যাপিং’-এর আওতায় থাকা ভোটাররা যাঁদের নাম আত্মীয়-পরিজনের তথ্য বা বাবার নামের সঙ্গে মিলিয়ে চিহ্নিত করা হয়েছে। দ্বিতীয় তালিকায় রয়েছেন ‘সেলফ ম্যাপিং’ ভোটার, অর্থাৎ যাঁদের নাম ২০০২ সালের ভোটার তালিকাতেও ছিল। এই দুই ক্ষেত্রেই শুনানিতে ডাকার সম্ভাবনা তুলনামূলক কম বলে কমিশন সূত্রের দাবি। তবে তৃতীয় তালিকাটি নিয়ে কড়া অবস্থানে কমিশনের। এই তালিকায় রয়েছেন এমন ভোটাররা, যাঁদের নাম বর্তমানে ভোটার তালিকায় থাকলেও ২০০২ সালের তালিকায় নিজের বা কোনও আত্মীয়ের নাম খুঁজে পাওয়া যায়নি যাঁরা ‘নো ম্যাপিং’ শ্রেণিভুক্ত।

এই ভোটারদেরই শুনানিতে ডাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাঁদের জন্মের শংসাপত্র, স্কুল সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড বা পাসপোর্টের মতো বৈধ নথি নিয়ে হাজির হতে হবে। ইতিমধ্যেই BLO-রা সন্দেহজনক ভোটারদের কাছ থেকে নথি সংগ্রহ করে নির্দিষ্ট অ্যাপে আপলোড করছেন। এই নথি যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের। আগামী ৫ দিনের মধ্যেই সমস্ত নথি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন স্পষ্ট ভাবে জানিয়েছে, যাঁরা নথি জমা দিতে ব্যর্থ হয়েছেন বা ফর্মে ভুল ও অসম্পূর্ণ তথ্য দিয়েছেন, তাঁদের শুনানির প্রথম দফাতেই ডাকা হবে। ভোটার তালিকায় স্বচ্ছতা বজায় রাখতেই এই কড়া পদক্ষেপ বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.