রাজনীতি

বঙ্গে আসার তিনদিন আগেই দিল্লির বাসভবনে নিশীথের সঙ্গে বৈঠক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিহার জয়ের পর পাখির চোখ বাংলার বিধানসভা নির্বাচন। পরপর বঙ্গে আগমন হবে কেন্দ্রীয় মন্ত্রীদের। কয়েকদিন পর বাংলায় সভা করার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে বাংলায় সভা করার আগে দিল্লিতে একসঙ্গে বৈঠক করেছেন অমিত শাহ ও ডেপুটি নিশীথ প্রামাণিক। শুক্রবার দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে পৌঁছান কোচবিহারের প্রাক্তন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। রাজনৈতিকবিদরা জানিয়েছে , নিশীথকেই দিল্লিতে ডেকে পাঠিয়েছেন অমিত।

সূত্রের খবর, নিশীথের সঙ্গে আসন্ন ২০২৬ এর বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী। পাশাপাশি উত্তরবঙ্গের বিজেপির অবস্থান নিয়েও আলোচনা হয় ওই বৈঠকে। রাজনৈতিক মহল থেকে জানা যাচ্ছে, আগামী নির্বাচন নিয়ে আশাবাদী বিজেপি। একুশের নির্বাচনের দল গড়তে না পারলেও , ছাব্বিশের নির্বাচন নিয়ে আশায় বুক বাঁধছে বঙ্গ বিজেপি। উত্তরবঙ্গ তাদের ঘাঁটি। সেখানে তাদের অবস্থান একইভাবে ধরে রাখতে চাইছে গেরুয়া শিবির। সেই লক্ষ্যে কোমর বেঁধে ময়দানে নামছে বিজেপি।

এই বৈঠকের পর নিশীথ তার সোশ্যাল মিডিয়ায় বৈঠকের ছবি আপলোড করেন। ছবিতে দেখা যাচ্ছে , বিজেপি নেতাকে একটি রামলালার মূর্তি উপহার করেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিশীথ ক্যাপশনে লেখেন , “তাঁর সঙ্গে কথা বলে নতুন শক্তি পাওয়া যায় এবং অনুপ্রাণিত হই। মানুষের সেবার কাজ নিরন্তর চালিয়ে যেতে অনুপ্রেরণা পাই।” উল্লেখ্য, বঙ্গে এসআইআর লাগু হওয়ার পর থেকেই বঙ্গ বিজেপির আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে । বিজেপির শীর্ষ নেতৃত্বরা বারবার দাবি করছেন, ছাব্বিশের নির্বাচনে তৃণমূল সরকারের অবসান হবে। বিশেষ করে এসআইআর ও অনুপ্রবেশ ইস্যু নিয়ে তৃণমূল সরকারের অবসানের কথা বারবার উল্লেখ করেছেন বিজেপির নেতৃত্বরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.