অধিকারী পরিবারের গোপন তথ্য এবার প্রকাশ্যে! আয়কর রিটার্ন দেখিয়ে শুভেন্দু অধিকারী নিজেকে স্বচ্ছ প্রমাণ করার চেষ্টা করেন। তাঁর বাবার নির্বাচনী হলফনামার প্রসঙ্গ টেনে বিতর্ক উস্কানো হয়। এবার সেখানে থাকা গরমিল কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে তুলে ধরলেন। গতকাল অর্থাৎ শুক্রবার কুণাল বলেছিলেন, ‘অধিকারী পরিবারের সব আর্থিক বেনিয়ম সামনে আসবে।’ আর আজই নিজের এক্স হ্যান্ডলে শিশির অধিকারীর সম্পত্তির তথ্য ফাঁস করলেন তৃণমূলের মুখপাত্র।
প্রসঙ্গত উল্লেখ্য, গত বুধবার অধিকারী পরিবারের সম্পত্তি প্রসঙ্গে ‘কেঁচো খুড়তে কেউটে’ বেড়িয়ে পড়বে এহেন মন্তব্যই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা শুভেন্দু অধিকারী নিজের আয়কর রিটার্নের ডেটা সামাজিক মাধ্যমে পোস্ট করেন। সেই নিয়ে চলে বাকবিতন্ডা। আর শনিবারই এই পোস্ট!
উল্লেখ্য, গত বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে তৃণমূলনেত্রী জানিয়েছিলেন, হলদিয়া এবং দিঘায় সরকারি জমি কেনা বেচা নিয়ে বেনয়িমের অভিযোগের তদন্ত শুরু হবে।







