রাজনীতিরাজ্য

ডায়মন্ড হারবারে জয় নিয়ে রাজনৈতিক তরজা

ডায়মন্ড হারবারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশাল ব্যবধানের জয়ের বিরুদ্ধে ফের সরব হল বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, ওই কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালীন একাধিক বুথে অনিয়ম হয়েছিল। তাঁর অভিযোগ, প্রায় ৯০০ বুথে ইভিএমে টেপ লাগানো ছিল এবং প্রতিটি বুথে তৃণমূল আশ্রিত বাহিনী পাহারায় ছিল।

শুভেন্দুর কথায়, ভোটারদের ভয় দেখিয়ে বাধ্য করা হয়েছিল ভোট দিতে। তিনি দাবি করেন, “যদি কেউ বুথের ভেতরে গিয়ে বলেন যে পদ্মফুল বা অন্য প্রতীক খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন বাইরে বেরোতেই তাঁদের উপর হামলার হুমকি দেওয়া হত।” তাঁর অভিযোগ, এইভাবেই বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন অভিষেক।

প্রসঙ্গত, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার থেকে সাত লক্ষেরও বেশি ভোটে জয়ী হন। সেই ফলাফল নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক দ্বন্দ্ব। এর আগে বিজেপি নেতা অনুরাগ ঠাকুরও অনুরূপ অভিযোগ তুলেছিলেন, যে ওই আসনে প্রচুর ভুয়ো ভোট হয়েছে। তবে সেই সময় অভিষেকের পক্ষ থেকে প্রমাণস্বরূপ তথ্যও পাঠানো হয়েছিল বলে দাবি তৃণমূলের।

শুভেন্দুর অভিযোগের জবাবে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, “অনুরাগ ঠাকুরও একই অভিযোগ করেছিলেন। তখন তাঁকে সমস্ত ভিডিও-প্রমাণ দিয়ে আসা হয়েছিল। কিন্তু এখনও কোনও জবাব পাওয়া যায়নি। ভোট চোর শুভেন্দুর কাছ থেকে নীতির পাঠ শোনার দরকার নেই।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.