পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের রেল কলোনী হিসেবে পরিচিত বালিচক। রেল কলোনী ছেড়ে একটু এগিয়ে গেলে প্রান্তিক মানুষের বসবাস। সেখানের মানুষ বিপদে আপদে, সুখে দুঃখে এককথায় যাকে একডাকে পায় তিনি সকলের কাছের মানুষ প্রদীপ কর।
ছাত্ররাজনীতির মাধ্যমে শুরু করেছিলেন তার রাজনৈতিক জীবন। সিপিএমের আমল থেকে মমতা ব্যানার্জীর একনিষ্ঠ সৈনিক হিসেবে দীর্ঘ লড়াই এর মাধ্যমে, সমাজসেবা, ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে আজ তিনি বালিচক শুধু নয়, সমগ্র ডেবরা বাসীদের কাছের মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছে। তৃনমূল কংগ্রেসের ধাপে ধাপে তিনি জেলার ছাত্র যুব সংগঠনের একাধিক দায়িত্ব সফলতার সাথে পালন করেছেন। যখন যে দায়িত্ব পেয়েছেন, একাগ্রচিত্তে মানুষকে সাথে নিয়ে সফল করার ব্রত পালন করে গেছেন। গত পঞ্চায়েত নির্বাচনে ডেবরা পঞ্চায়েত সমিতির তিনি বন ও ভূমি কর্মাদক্ষ্য হিসেবে একের পর এক নজির তৈরী করে গেছেন।
এবারের পঞ্চায়েত নির্বাচনে ডেবরা ব্লকের ৩৫ নং পঞ্চায়েত সমিতির তৃনমূল প্রার্থী হয়ে চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচার। প্রদীপ কর এই প্রচারে বিরোধীদের থেকে অনেকটাই এগিয়ে, এমনি বলছেন বালিচকের সাধারন মানুষ। প্রচারে বেরোলেই পার্টিকর্মী ছাড়াও সাধারন মানুষ ভীড় করছে প্রার্থীর প্রচারে। বিপদের ত্রাতা হিসেবে সাধারন মানুষ মুখিয়ে আছে প্রদীপের আলোয় থাকার জন্য। বাড়ী বাড়ী প্রচার, মানুষের সাথে জনসংযোগ, অভাব অভিযোগ কোনো অংশেই ঘাটতি রাখছেন না প্রদীপবাবু। বিরোধীদলের সমস্ত অভিযোগকে কৌশলে উত্তর দিয়ে নিজের প্রচার সারতেই ব্যাস্ত এখন বালিচকের আলো প্রদীপ কর।







