রাজ্য

পকসো মামলায় নির্যাতিতাকে ফের তলব নয়, কড়া বার্তা কলকাতা হাইকোর্টের

নির্যাতিতার সম্মান ও মানসিক সুরক্ষার প্রশ্নে কোনো রকম আপস নয় এই বার্তাই আরও একবার স্পষ্ট করে দিল কলকাতা হাই কোর্ট। পকসো আইনে দায়ের হওয়া এক মামলায় নাবালিকা ভুক্তভোগীকে ফের সাক্ষ্যগ্রহণের জন্য ডাকার নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে দিল উচ্চ আদালত। অভিযুক্তের সুবিার্থে এবার বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের রায়। সেখানেই নাবালিকাকে বারংবার আদালতে হাজির হতে বাধ্য করা যায় না।

আদালত সূত্রে জানা গেছে, হুগলি জেলার এক নাবালিকা নিখোঁজ হয়ে যাওয়ার পর তার মা থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে উঠে আসে, ওই নাবালিকাকে যৌন ব্যবসার উদ্দেশ্যে পাচার করা হয়েছিল। পাশাপাশি অভিযুক্তদের হাতে তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়। এই ঘটনায় অপহরণ, মানবপাচার, ধর্ষণ, ষড়যন্ত্র ও পকসো আইনে মামলা রুজু হয়। বিচার চলাকালীন ২ দিন ধরে নির্যাতিতা আদালতে নিজের বক্তব্য রাখে। ঠিক তখনই অভিযুক্ত পক্ষের তরফে তাকে জেরা করা হয়। তবে প্রায় ৫ মাস পর অভিযুক্তের আইনজীবী আদালতে আবেদন জজানিয়েছিলেন। সেখানে আগের বার তাঁর জুনিয়র আইনজীবী জেরা করেছিলেন।

সেই যুক্তিতে ফৌজদারি আইনের ৩১১ ধারা উল্লেখ করে নির্যাতিতাকে ফের তলবের আবেদন জানানো হয়। নিম্ন আদালত সেই আবেদন মঞ্জুর করেছিল।
এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা দায়ের হয়। শুনানিতে আদালতের স্পষ্ট বার্তা, নিম্ন আদালতের নির্দেশের পেছনে কোনও যুক্তিসংগত কারণ দেখানো হয়নি। একবার সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হওয়ার পর শুধুমাত্র অভিযুক্ত পক্ষের আইনজীবীর ত্রুটির জন্য কোনও নাবালিকাকে আবার ডেকে পাঠানো মানে তাকে নতুন করে মানসিক যন্ত্রণার মধ্যে ফেলা। পকসো আইনে স্পষ্টভাবে বলা রয়েছে, ভুক্তভোগী নাবালিকাকে বারংবার আদালতে হাজির করানো যাবে না। তাই এবার কলকাতা হাই কোর্ট নিম্ন আদালতের নির্দেশ বাতিল করে। আদালতের স্পষ্ট নির্দেশ, আইন কারও ব্যক্তিগত সুবিধার হাতিয়ার হতে পারে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.