ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দায় বিভিন্ন চরিত্রে নিজের অভিনয় দক্ষতা দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন অভিনেতা অর্জুন চক্রবর্তী। এখনো তার অভিনয় প্রশংসায় পঞ্চমুখ দর্শক মহলের একাংশ। তবে দীর্ঘ ছয় বছর ধরে তিনি রুপোলি পর্দা থেকে এক্কেবারে দূরে থেকেছেন। এবার দীর্ঘ বিরতি কাটিয়ে অবশেষে বড় পর্দায় ফিরতে চলেছেন উইন্ডোজ প্রযোজনা সংস্থার হাত ধরে। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আসন্ন ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে ধরা দিতে চলেছেন অভিনেতা।
‘সাহেব বিবি গোলাম’ থেকে শুরু করে তুমি রবে নীরবে’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে নজর কেড়েছিলেন বর্ষীয়ান অভিনেতা অর্জুন চক্রবর্তী। পাশাপাশি ‘কি করে বোঝাবো তোমাকে’, ভালোবাসার বাড়ি সহ বিভিন্ন সিনেমায় জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা। তবে তারপরে দীর্ঘ ৬ বছর তিনি অভিনয় জগত থেকে কিছুটা বিরতি নিয়েছিলেন। তবে অবশেষে সেই সমস্ত বিরতি কাটিয়ে এবার ফের সমহিমায় বড় পর্দায় ফিরতে চলেছেন ‘ফুলপিসি ও এডওয়ার্ড’ সিনেমার মাধ্যমে। নতুন বছর পরতেই সেই খবর সামনে আনলো উইন্ডোজ প্রযোজনা সংস্থা।
সব সময় এই অভিনেতা ভিন্ন স্বাদের চরিত্র ও মানুষের মনে দাগ কেটে যাওয়া গল্প ছাড়া অভিনয়ে ফিরতে নারাজ ছিলেন। তিনি বরাবরই কাজ নিয়ে বেশ সচেতন। অভিনেতা অর্জুনের প্রভাবশালী জমিদারের চরিত্রে লোকসেট হয়ে গেছে। সেখানেই সুতোর কাজ করা পাঞ্জাবি ও ধুতি সহ হাতে ছুরি নিয়ে তিনি বড়পর্দায় ধরা দিতে চলেছেন। আগামী ৪ঠা জানুয়ারি এই সিনেমার শ্যুটিং শুরু হতে চলেছে। বহুদিন পর চলচ্চিত্র জগতের ফের ফিরে আসায় বেশ উচ্ছ্বসিত দর্শক মহল।







