টলিউডের জনপ্রিয় তারকা দেবের শেষ কয়েক বছরের সাফল্যের গ্রাফ ক্রমশ বৃদ্ধি হচ্ছে। বক্স অফিসে সুপারহিটের তকমা পাচ্ছে দেবের একের পর এক হিট সিনেমা। তবে সকলেরই অপেক্ষায় ছিল ২৬ শে কোন সিনেমার মাধ্যমে ফের জনপ্রিয়তার তকমা কুড়াতে চলেছেন। ২০২৫ এর শেষে অভিনেতা নিজেই প্রকাশ্য এনেছিলেন ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ সিনেমার পোস্টার। এবার গোটা বছরজুড়ে আরও দুটি সিনেমার বিষয়ে ঘোষণা করলেন।
বর্তমানে দেব মানেই বক্স অফিসে বিপুল সাফল্য আর মানুষের উচ্ছ্বাস। বর্তমানে দেবের প্রায় সব কটি সিনেমা মানুষের মন জয় করেছে। একের পর এক হিট হয়েছে ‘খাদান’ সিনেমা থেকে শুরু করে বহু প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’ ও ‘রঘু ডাকাতে’র মত সিনেমা। এমনকি সম্প্রতি সময় বাংলার বক্স অফিসে পাখনা মেলে উড়ে বেড়াচ্ছে দেব অভিনীত ‘প্রজাপতি ২’ সিনেমা। তবে বছর শেষে এই সিনেমা পর্দা কাঁপানোর সঙ্গেই নতুন বছরের শুরুতেই ৩টি বড় ধামাকার ঘোষণা করলেন অভিনেতা তথা প্রযোজক দীপক অধিকারী।
এর আগে বড়পর্দায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে টনিক ও খাদান সিনেমা। এবার ২০২৬-এ বড়পর্দায় আসতে চলেছে এই ২টি সিনেমার সিক্যুয়েল সহ ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ সিনেমা। তবে বর্তমানে স্ক্রীনিং কমিটির তরফে দেবকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যাতে পুজোর সময় কোন সিনেমা রিলিজ না করেন নায়ক। এই নিয়ে তীব্র বিতর্কের মধ্যেই খাদান সিনেমার সিক্যুয়েল বড় পর্দায় আসার বিষয়ে ঘোষণা করলেন তিনি। এবার সিনেমা ঘোষনা হতেই তীব্র জল্পনা তৈরি হয়েছে, কে নায়িকা হিসেবে থাকবে তা নিয়ে?। গত বছর শীতের সময় এই সিনেমায় দেব ইধিকা জুটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এবার জল্পনা চলছে এই সিনেমায় নায়কের পরিবর্তে থাকতে পারেন কোয়েল মল্লিক। তাহলে সেটা হবে দীর্ঘ সময়ের পর দেব কোয়েল জুটির কামব্যাক হবে। একইসঙ্গে জল্পনা উঠেছে যে মান অভিমানের পর্ব মিটিয়ে এই সিনেমাতেই নাকি দেবের নায়িকা হতে পারেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে এই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কবে এই সিনেমার নায়িকার নাম সামনে আসে সেটাই এখন দেখার। সব মিলিয়ে দেবের এই তিনটি সিনেমা নিয়ে ব্যাপক উন্মাদনা ছড়িয়েছে দর্শকদের মধ্যে।







