বিনোদন

‘ওএমজি’ ফ্রাঞ্চাইজির তৃতীয় ছবিতে থাকছে বড় চমক! ভারতীয় সিনেমায় প্রথমবার জুটি বাঁধছেন অক্ষয়-রানি

দীর্ঘ সময় ধরে বলিউডের মাটিতে বাংলার মুখ উজ্জ্বল করে এসেছেন রানি মুখার্জি। অন্যদিকে ভিন্ন স্বাদের চরিত্রে বলিউডে এখনো পর্যন্ত দাপট দেখাচ্ছে বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। তবে এই ২ তারকাকে এখনো স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি। যার জন্য পর্দায় এই জুটিকে দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় ছিল দর্শক মহল। এবার অবশেষে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে। ভারতীয় সিনেমায় প্রথমবার বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন বলিউডের খিলাড়ি কুমার অক্ষয় কুমার ও বঙ্গকন্যা রানি মুখার্জি। কোন সিনেমায় জুটি বাঁধবে এই দুই তারকা?

এরই মধ্যে বড় পর্দায় মন জয় করেছে ওএমজি সিনেমার ২টি সিক্যুয়েল। দুটি পর্বেই উঠে এসেছে ভিন্ন ধরনের গল্প যা মানুষের মনে দাগ কেটেছে। তারপর থেকেই সকলেই অপেক্ষায় রয়েছে এই ফ্রাঞ্চাইজির তৃতীয় সিনেমা দেখার জন্য। এবার সেই সিনেমাতেই থাকতে চলেছে নয়া চমক। যা ভারতীয় সিনেমায় প্রথমবার। এবার এই সিনেমাতেই স্ক্রিন শেয়ার করতে চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার ও জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জি। সেই খবর সামনে আসতেই উচ্ছ্বাসে ফেটে পরেছে দর্শকমহলের একাংশ।

এরই মধ্যে তৈরি হয়ে গিয়েছে, ওএমজি ৩-এর প্রাথমিক প্রস্তুতি। জোর কদমে চিত্রনাট্য গড়ে তোলার কাজ চলছে। পাশাপাশি এই সিনেমার কাস্ট চিহ্নিতকরণের কাজ দ্রুতগতিতেই চলছে। পরিকল্পনা অনুযায়ী এই সিনেমা চলতি বছরের মাঝামাঝি সময় শ্যুটিং ফ্লোরে উঠবে। তবে আগে থেকেই এই ছবি নিয়ে সিনেমা নির্মাতারা প্রবল আশাবাদী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.