গত বছর থেকে এই বিভিন্ন জল্পনা নিয়ে খবরের শিরোনামে উঠে আসছে ফারহান আখতারের পরিচালনায় আসন্ন সিনেমা ‘ডন ৩’। একের পর এক তারকা এই সিনেমার কাস্টিংয়ের তালিকা থেকে সরে এসেছে। তার মধ্যে এবার নতুন সংযোজন হলো রণবীর সিং ও বিক্রান্ত ম্যাসি। এরই মধ্যে তাদের জায়গায় নতুন নাম নেওয়া জল্পনা তুঙ্গে উঠেছে। তবে কোন তারকাদের এই সিনেমায় নতুন সংযোজন হওয়ার সম্ভাবনা রয়েছে?
ডন ফ্রাঞ্চাইজির প্রথম সিনেমা শুরু হয়েছিল ভারতীয় সিনেমার বিগ বি অমিতাভ বচ্চনের হাত ধরে। পরবর্তীতে এসে উত্তরাধিকারী এসেছিল শাহরুখ খানের হাতে। যেটা তিনি সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়েছেন। এরপরে এই ফ্রাঞ্চাইজির তৃতীয় সিনেমার দায়িত্ব যাওয়ার কথা ছিল রণবীর সিং-এর হাতে। প্রাথমিকভাবে সেই সিদ্ধান্ত হলেও বর্তমানে তা বদলে গেছে। এমনকি প্রাথমিকভাবে কথা হয়েছিল এই সিনেমায় নায়িকা হিসেবে ধরা দেবেন কিয়ারা আদভানি। তবে অন্তঃসত্ত্বা হওয়ার কারণে অভিনেত্রী এই ছবি থেকে সরে দাঁড়ান। এরপরেই সেই তালিকায় নতুন সংযোজন হলেও দুই অভিনেতার নাম।
‘ধুরন্ধর’ সিনেমা বক্স অফিসে ব্যাপক সাফল্য পাওয়ার পর রণবীর সিং ও অক্ষয় খান্না বিভিন্ন সিনেমা থেকে সরে দাঁড়াচ্ছেন। এমনকি গুঞ্জন উঠেছে অতিরিক্ত অর্থ দাবি করে ‘ডনে’র তৃতীয় ফ্রাঞ্চাইজি সিনেমা থেকেও সরে দাঁড়িয়েছেন দীপিকা পতি। পাশাপাশি এই সিনেমা থেকে সরেছেন বিক্রান্ত ম্যাসি। তবে এবার জোর জল্পনা চলছে এবার এই প্রাণ চায়ের তৃতীয় অধ্যায়ের দায়িত্ব রণবীর সিং এর হাত থেকে বেরিয়ে যেতে চলেছে ভারতীয় দর্শক মহলের হার্ট ট্রপ ঋত্বিক রোশনের হাতে। অন্যদিকে বিক্রান্ত ম্যাসির জায়গায় আসতে পারেন রজত বেদি। সব মিলিয়ে বলাই যায় যে এই সিনেমা নিয়ে দর্শকমহলে উন্মাদনা প্রবল রয়েছে। তবে এখনো পর্যন্ত সিদ্ধান্ত রয়েছে চলতি বছরই এই সিনেমা উঠবে শ্যুটিং ফ্লোরে। এখন শুধু দেখার শেষ পর্যন্ত কোন তারকাদের নিয়ে এই সিনেমার শ্যুটিং শুরু হয়।







