দেশ

নতুন বছরের উপহার: জানুয়ারিতেই চালু বন্দে ভারত স্লিপার

উত্তর-পূর্ব–কলকাতা যাতায়াতে বিপ্লব, ১৮ জানুয়ারি উদ্বোধনের সম্ভাবনা

নতুন বছরের শুরুতেই ভারতীয় রেলের মুকুটে যুক্ত হতে চলেছে আরও এক নতুন পালক। সফল ট্রায়াল রান শেষে চলতি জানুয়ারি মাসেই যাত্রী পরিষেবায় নামছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। রেল সূত্রে খবর, ১৫ থেকে ২০ জানুয়ারির মধ্যেই আনুষ্ঠানিকভাবে এই ট্রেনের উদ্বোধন হতে পারে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আগামী ছ’মাসের মধ্যে আরও ৮টি বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করার পরিকল্পনা রয়েছে ভারতীয় রেলের।

উত্তর-পূর্বের সঙ্গে কলকাতার যোগাযোগে বড় স্বস্তি
বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে কলকাতা ও দক্ষিণবঙ্গের মানুষের যাতায়াত আরও দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় হবে। আধুনিক প্রযুক্তিতে নির্মিত এই সেমি হাইস্পিড ট্রেনটি প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১৮০ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম।

ভাড়া কত?
রেল সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী—

থার্ড এসি: ২৩০০ টাকা (গুয়াহাটি–কলকাতা)

সেকেন্ড এসি: ৩০০০ টাকা

ফার্স্ট এসি: ৩৬০০ টাকা

মোট ১৬টি কোচ নিয়ে চলবে এই ট্রেন। এর মধ্যে থাকছে ১১টি থার্ড এসি, ৪টি সেকেন্ড এসি এবং ১টি ফার্স্ট এসি কোচ। যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য কোচগুলিতে থাকছে উন্নত সাসপেনশন, আধুনিক বার্থ ডিজাইন ও উন্নত নিরাপত্তা ব্যবস্থা।

কোন কোন স্টেশন ধরবে?
রেল সূত্রে জানা গেছে, ট্রেনটি হাওড়া স্টেশন থেকেই যাত্রা শুরু করবে। যাত্রাপথে থাকবে—
হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, মালদহ, জলপাইগুড়ি, কোচবিহার হয়ে অসমের বনগাইগাঁও ও কামরূপ মেট্রোপলিটন জেলা।

হাওড়া–কামাখ্যা রুটে ট্রেনটি থামবে—
ব্যান্ডেল, কাটোয়া, মালদা টাউন, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, নিউ বঙ্গাইগাঁও এবং কামাখ্যা স্টেশনে।

মাত্র ১৪–১৫ ঘণ্টায় হাওড়া থেকে কামাখ্যা পৌঁছে দেবে বন্দে ভারত স্লিপার ট্রেন।

মোদীর হাতেই উদ্বোধনের সম্ভাবনা
রেল সূত্রের দাবি, সব কিছু ঠিক থাকলে আগামী ১৮ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করতে পারেন। জানা গেছে, ১৭ জানুয়ারি মালদায় জনসভা করার পর পরদিন হাওড়ায় ট্রেন উদ্বোধনের পাশাপাশি একটি রাজনৈতিক সভাতেও যোগ দিতে পারেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.