দেশ

ফের বিজেপি শাসিত রাজ্যে পানীয় জলে বিষক্রিয়া , জল পান করে অসুস্থ অন্তত ৩০

ইন্দোর পুরসভায় পানীয় জল খেয়ে মৃত্যু হয়েছে বহু সাধারণ মানুষের । অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কয়েকশো। ঘটনাটি সামনে আসতেই বির্তক ছড়িয়েছে গোটা দেশে। একই অবস্থা দেখা গেল গান্ধীনগরে । দূষিত জল খেয়ে অসুস্থ হয়েছেন বহু সাধারণ মানুষ। পাশাপাশি বিজেপি শাসিত নয়ডা থেকেও উঠে আসছে একই ধরনের ঘটনা। পানীয় জলে বিষক্রিয়ার কারণে এখনো কোনো মৃত্যুর খবর না এলেও পানীয় জল পান করে অসুস্থ হয়ে পড়েছেন ৩০ জন ।

জানা গেছে, গ্রেটার নয়ডায় পানীয় জল খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ৩০ । জল পান করে প্রত্যেকেই বমি , জ্বর সহ শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। অভিযোগ , গ্রেটার নয়ডার সেক্টর ১ এর পুরসভায় পানীয় জল খেয়ে প্রত্যেকেই বমি , জ্বর, শ্বাসকষ্ট সহ নানান শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। স্থানীয়রা দাবি করেছেন , পুরসভার নলবাহিত জলে দূষিত নালার জল মিশ্রিত হয়ে গেছে। যে জল খেয়ে বিষক্রিয়া সৃষ্টি হয়েছে।

যদিও এই অভিযোগ মানতে নারাজ গ্রেটার নয়ডা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি (জিএনআইডিএ)। এই নিয়ে বুধবার পুরসভার এলাকায় একটি মেডিক্যাল ক্যাম্প করা হয়েছে। চিকিৎসক নারায়ণ কিশোর বলেন, “চিকিৎসকরা ৩০ জন আক্রান্তের সঙ্গে দেখা করেছেন। তাঁদের মধ্যে পাঁচ-ছ’জনকে ওষুধ দেওয়া হয়েছে।বাকিদের ওআরএস পানের পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে। প্রয়োজনে আমরা আগামিকাল আরও একটি ক্যাম্পের আয়োজন করব।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.