জেলা

জলপাইগুড়ির দেবী চৌধুরানী মন্দির সংস্কারের কাজে উদ্দোগী রাজ্য সরকার

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা।
জলপাইগুড়ির ঐতিহাসিক দেবী চৌধুরানী মন্দিরের সৌন্দর্যায়নের কাজ শুরু হয়েছে।
জলপাইগুড়ির শিকারপুরে অবস্থিত দেবী চৌধুরানী মন্দিরকে আরও সুন্দর করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রাই বৃহস্পতিবার মন্দিরের সৌন্দর্যবর্ধনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

2018 সালে, শিকারপুরের ভবানী পাঠক- দেবী চৌধুরানী মন্দির রাতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এর পরে, রাজ্য সরকারের আর্থিক সহায়তায় গত বছরের শুরুতে প্রতিমা সহ নবনির্মিত মন্দিরটি উদ্বোধন করা হয়েছিল। তারপর থেকে একটানা পূজা চলে আসছে। কিন্তু মন্দিরের সীমানা প্রাচীর বা পর্যটকদের বসার ব্যবস্থা ছিল না। ফলে মন্দিরে পর্যটকদের বসার ও পানীয় জলের চাহিদা ছিল না। মন্দির কর্তৃপক্ষের দাবী শেষ পর্যন্ত রাজ্য সরকার মেনে নেয়।
মন্দির সংস্কারের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গজলডোবা উন্নয়ন পর্ষদের নির্বাহী আধিকারিক পীযূষ শালোকে, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ BDO পঙ্কজ কোনার, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

দেবী চৌধুরানী মন্দিরের সৌন্দর্যায়নের জন্য গজলডোবা উন্নয়ন পর্ষদ থেকে মোট 91 লাখ 7 হাজার 439 টাকা সহায়তা পাওয়া গেছে বলে জানায় রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.