রাজ্য

ইডি অফিসারদের থেকে তথ্য প্রমাণ ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে ! পিটিশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফটোগ্রাফও যুক্ত করল ইডি ?

I PAC এর ঘটনায় মুখ্যমন্ত্রী , ডিজি , নগরপাল , সিবিআই এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, খোদ মুখ্যমন্ত্রী, ডিজি , সিপি ছিনিয়ে নিয়েছেন তথ্য প্রমাণ । ইডি অফিসারদের থেকে বাজেয়াপ্ত করা প্রচুর তথ্য প্রমাণ ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে । আর এবার ইডি যে অভিযোগ দায়ের করেছে , তার সপক্ষে পিটিশনে যুক্ত করল ফটোগ্রাফও । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কথায় , পাঞ্চনামা রেকর্ড করার সময় বাধা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ। তাদেরকে পঞ্চনামা রেকর্ড করার সময় ভয় দেখানো হয় বলেও অভিযোগ ।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ , প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাক অফিসে তল্লাশি চালানোর সময় সিসিটিভি ফুটেজ মনোজ ভার্মা, রাজীব কুমার, কলকাতা পুলিশ কমিশনার এবং ডেপুটি কমিশনার বাজেয়াপ্ত করে নিয়েছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবী সেই ফুটেজ যেন সিবিআইকে হস্তান্তর করা হয় ।

তবে এই নিয়ে পাল্টা তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার আবার ইডি-র বিরুদ্ধে এক গুচ্ছ প্রশ্ন তুলেছেন। জয়প্রকাশের কথায়, “ইডি-কে এসব করতে ওপর থেকে চাপ দেওয়া হচ্ছে। তাই ইডি বাধ্য হয়ে এসব লিখছে বা মামলা করছে। ইডি-কে তার আগে অনেক প্রশ্নের জবাব দিতে হবে, কোন মামলার প্রেক্ষিতে, তারা I-PAC গিয়েছিল। যদি I-PAC ডিরেক্টর হিসাবেই প্রতীক জৈনের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকে, তাহলে চার বছরে কোনও নোটিস কেন পাঠায়নি? ঠিক নির্বাচনের আগে কী হল, কে নির্দেশ দিল? I-PACএর আরও তিন জন ডিরেক্টর রয়েছেন, তাদের বাড়িতে যাওয়া হল না কেন?”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.