রাজনীতি

নেক্সট জিম সেলফি কবে আসবে অভিষেকের ? রাজনৈতিক মঞ্চ থেকেই তাজ্জব করা জবাব তৃণমূল সাংসদের

অনেক বছর আগেই একদম মেদ ঝরিয়ে ছিপছিপে শরীরে , আরো বেশি হ্যান্ডসাম হয়ে উঠেছেন। ব্ল্যাক বা হোয়াইট শার্ট পরিহিত অবস্থায় যখন গাড়ির ওপর দাঁড়িয়ে র‌্যালি করেন তিনি, কার্যত কোনো সিনেমার হিরোর থেকে কম লাগে না তাকে। এমনকি প্রতিপক্ষও তাকে কটাক্ষ করতে গিয়ে ‘হিরো’ শব্দ ব্যবহার করে ফেলে। তাঁর দৈহিক গঠন, কথা বলার ভঙ্গি ইতিমধ্যেই যুব সমাজের কাছে বিপুল জনপ্রিয় হয়ে পড়েছে । তিনি আর কেউ নন , তিনি হলেন , রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি।

সম্প্রতি নিজের সমাজ মাধ্যমে অভিষেক কিছু ‘জিম লুক’ পোস্ট করেছিলেন। ঘাম ঝরানো সেই ছবিতে , কার্যত চেনা দায় হয়ে উঠেছিল অভিষেককে। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই ছবি , ভালোবাসার বন্যা বয়ে গিয়েছিল অভিষেকের সেই ছবি তে ।বর্তমান যুব সমাজের মধ্যে , অভিষেকের এই ছবি ব্যাপক প্রভাব ফেলেছিল ।

আর এবার ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ এর মঞ্চ থেকেও অভিষেকের কাছে প্রশ্ন আসলো , জিম লুকে আবার নেক্সট কবে ছবি পোস্ট করবেন অভিষেক ! এই অনুষ্ঠানে হাওড়ার বালির এক তরুণী প্রশ্ন করে বসেন, “দাদা আপনি পরের জিম সেলফি কবে পোস্ট করবেন?” জবাবও দেন অভিষেক । এক মুহূর্তও না ভেবে চোখের পলকেই অভিষেকের উত্তর “২৫০ করার পর। তৃণমূল জিতবে, ২৫০ হবে, তারপর হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.