রাজনীতি

শুভেন্দুর গড়ে কুণালকে বিশেষ দায়িত্ব আরোপ দলীয় নেতৃত্বের, কী বলছেন মুখপাত্র?

পাখির চোখ পঞ্চায়েত ও পুরসভার নির্বাচন। তার পূর্বেই শুভেন্দু অধিকারীর গড়ে রাজনৈতিক লড়াইয়ে নামতে বিশেষ দায়িত্বভার আরোপ করা হল তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে। দলীয় সূত্র মারফত, হলদিয়ায় জেলা ও ব্লক কমিটির সঙ্গে সমন্বয় করবেন দলের রাজ্য সম্পাদক। মঙ্গলবার থেকেই তাঁকে কাজে নামার নির্দেশ দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

এর প্রেক্ষিতে কুণালের উবাচ, ‘আমাদের হলদিয়া, নন্দীগ্রাম-সহ পূর্ব মেদিনীপুরে সংগঠনের যাঁরা সংগঠক, নেতা, পদাধিকারী, জন প্রতিনিধি সকলেই রয়েছেন। সকলেই খুব ভাল কাজ করছেন। আমাদের দলে আপাতত পর্যবেক্ষক বলে কোনও পদ নেই। আমাকে মূলত হলদিয়া-সহ কিছু জায়গা একটু বেশি সময় দিয়ে যাঁরা কাজ করছেন তাঁদের সহযোগিতা করতে বলা হয়েছে। সেই ভূমিকাই আমি পালন করব।’

চলতি মাস থেকেই আন্দোলনে সামিল হতে ময়দানে নামছে রাজ্য বিজেপি। প্রত্যেকটা পঞ্চায়েত ধরে ধরে চলেছে আন্দোলনের ব্লু-প্রিন্ট প্রস্তুতির কাজ, এমনটাই খবর। প্রশ্ন উঠছে একাধিক। তবে কি পঞ্চায়েত ভোটের পূর্বে শুভেন্দু অধিকারী শাসকদলের চিন্তার কারণ হয়ে দাঁড়ালেন? এই বিষয়ে তৃণমূল মুখপাত্রের উবাচ, ‘কে শুভেন্দু? এসব কোনও বিষয়ই নয়। আসলে কিছু কিছু এলাকা আছে যেখানে কেউ কেউ নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে মিথ্যাচার, বাহুবল, চক্রান্ত করার চেষ্টা করছে। সেসবের মধ্যেও আমাদের সংগঠকরা তো খুবই ভাল কাজ করছেন। আমার নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটুকু নির্দেশ দিয়েছেন, সেটাই পালন করব মাত্র।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.