প্রতি বছর প্রবল প্রত্যাশা নিয়ে মধ্যবিত্তরা বাজেটকে দিকে তাকিয়ে বসে থাকে। এবারও মধ্যবিত্ত ও চাকরিজীবী শ্রেণির মানুষ এক বুক আশা নিয়ে অপেক্ষায় রয়েছে। তবে সম্প্রতি সময়ের শোনা যাচ্ছে এই ক্রমাগত মূল্যবৃদ্ধি, বাড়ির ঋণের ইএমআই, শিক্ষা থেকে শুরু করে চিকিৎসার খরচে থাকবে সব মিলিয়ে আয়করে থাকবে বড়সড় ছাড়। ২০২৬-এ বাজেটে আয়কর নিয়ে বড় কোনও ‘বিগ ব্যাং’ হওয়ার সম্ভাবনা খুবই কম।
অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, গত কয়েক বছরে নতুন কর ব্যবস্থার মাধ্যমে আয়কর কাঠামোয় ইতিমধ্যেই বড় সংস্কার সম্পন্ন হয়েছে। স্ল্যাব সরলীকরণ, রিবেট বৃদ্ধি ও কমপ্লায়েন্স সহজ করার মতো পদক্ষেপ নিতে পারে মোদি সরকার। যার ফলে আসন্ন বাজেটে নাটকীয় করছাড়ের বদলে আর্থিক শৃঙ্খলা ও স্থিতিশীলতাই অগ্রাধিকার পেতে পারে। কর বিশেষজ্ঞ দিনকর শর্মার দাবি, ব্যক্তিগত আয়করে বড় রদবদলের পরিসর এখন সীমিত। পরিকাঠামো, প্রতিরক্ষা ও কল্যাণমূলক খ্যাতে বিপুল ব্যয়ের চাপের মধ্যে রাজকোষের অবকাশ খুব বেশি নেই। এমনকি করদাতাদের দাবিও এখন বাস্তবসম্মত বলে মত তাদের। পাশাপাশি মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে স্ল্যাব ও ছাড় নির্ধারণ ও কর প্রক্রিয়া আরও সহজ করা।
একই মতে মত মিলিয়েছেন দীপেশ চেড্ডার। কর্পোরেট ও ব্যক্তিগত কর ২ ক্ষেত্রেই সাম্প্রতিক বছরে উল্লেখযোগ্য ছাড় দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। কর্পোরেট কর হার কমার ফলে রাজস্বে চাপ তৈরি হয়েছে। তার ওপর জিএসটি হারে পরিবর্তনের কারণে সরকারের রাজস্ব ঘাটতি আরও বৃদ্ধি হচ্ছে। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিনীত দ্বিবেদীর মতে, সরকারের মূল নজর থাকবে বিনিয়োগ-নির্ভর বৃদ্ধি ও ঘাটতি নিয়ন্ত্রণে। যদিও ঘাটতি কিছুটা কমেছে, তবু সুদের বোঝা এখনও বড় চ্যালেঞ্জ। বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তার মধ্যে মধ্যবিত্তের ছোটখাটো লক্ষ্যভিত্তিক স্বস্তির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে ২৬-এর বাজেট চমকের বদলে সূক্ষ্ম আর্থিক সমন্বয়ই বেশি হবে বলে অনুমান বিশেষজ্ঞদের।







