বিদেশ

ফের বাংলাদেশের হিংসার কোপ পরলো এক হিন্দু পরিবারে, অল্পের জন্য প্রাণে বাঁচলো পরিবারের সদস্যরা

২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে পদ্মপার। এমনকি মোঃ ইউনুসের অন্তর্বর্তী সরকার গঠনের পরেও চলেছে হিন্দুদের ওপর আক্রমণ। এমনকি একের পর এক হিন্দু ধর্মীয় মানুষের নির্মমভাবে হত্যা হয়েছে। এবার বাংলাদেশের এক হিন্দু শিক্ষক ঝানু স্যরের বাড়িতে অগ্নিসংযোগ করে দেয় একদল সন্ত্রাসবাদী। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে শিক্ষক পরিবারের সদস্যরা।

গত ১৮ ডিসেম্বর দীপু চন্দ্র দাস থেকে শুরু করে প্রায় ৯-১০ জন হিন্দুকে হত্যা করা হয়েছে । এবার সেই তালিকায় নতুন করে এক হিন্দু শিক্ষকের নাম সংযোজন হয়েছে। সিলেটের গোয়াইহাট উপজেলার বাহোর এলাকার বাসিন্দা বীরেন্দ্র কুমার দে ওরফে ঝানু স্যার। সকলের সঙ্গেই এই হিন্দু শিক্ষকের সম্পর্ক বেশ ভালই ছিল। তারপরও আচমকা তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ক্ষনিকের মধ্যেই সেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরে পুরো বাড়িতে। সেই জ্বলন্ত বাড়ি থেকে কোনো মতে প্রাণ হাতে করে বেরিয়ে আসে শিক্ষক ও তাঁর পরিবার।

তবে এখনও পর্যন্ত জানা যায়নি কারা এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সুবিচারের আশা রাখছে না শিক্ষক পরিবার। এমনকি সেই হিন্দু শিক্ষকের বাড়ি ভস্মীভূত হয়ে যাওয়ার ভয়াবহ ভিডিও এরই মধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা দেখে শিউরে উঠেছে গোটা সভ্য সমাজ। সকলের প্রশ্ন কবে সন্ত্রাস বন্ধ হবে বাংলাদেশে? কবে আবার কিছুটা হলেও শান্তিতে বসবাস করতে পারবে হিন্দু সম্প্রদায় মানুষেরা? এই সমস্ত প্রশ্নের উত্তরে অপেক্ষায় রয়েছে সকলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.