অনির্বাণ চক্রবর্তী বাংলা চলচ্চিত্র এবং ওয়েব সিরিজের একজন সুপরিচিত অভিনেতা। সমালোচনার মুখে পড়লেও তিনি ইতিবাচক মনোভাব নিয়ে জটায়ুর ভূমিকায় অভিনয় করেছেন। তবে একেনবাবুর চরিত্র তাঁকে বাঙালি দর্শকদের মনে চিরস্মরণীয় করে রেখেছে। তবে এবার কোন খলনায়ক বা স্বল্প দৈর্ঘ্যের নায়ক নয় একেবারে প্রধান চরিত্রে অভিনয় করবেন অনির্বাণ।
জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় অভিনেতা অনির্বাণ, উল্লাস মল্লিকের উপন্যাস ‘ডুগডুগি’ অবলম্বনে নির্মিত ওয়েব সিরিজের মাধ্যমে দর্শকদের কাছে নিজেকে আবারও ভিন্নভাবে উপস্থাপন করতে চলেছেন। জয়দীপ অনির্বাণের অভিনয় দক্ষতার প্রশংসা করেছেন তার তারমধ্যে অনির্বাণ যে একজন তুখোড় অভিনেতা তাতে কোন সন্দেহ নেই। তার সাথে একটি অন্যধরনের প্রকল্পে কাজ করতে চেয়েছিলেন তিনি। যদিও পরিচালক চরিত্র বা কাহিনি সম্পর্কে কোনও বিশদ প্রকাশ করেননি, তবে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে দর্শকরা অনির্বাণকে সম্পূর্ণ নতুন আলোয় দেখতে পাবেন।
পরিস্থিতি চাপের জীবন কখনো কখনো হয়ে ওঠে মাদারী অর্থাৎ নিয়ন্ত্রক। সেই ডুগডুগির তালেই নাচতে থাকে মানুষ। এই কঠিন সত্যকেই উপস্থাপনা করা হয়েছে উক্ত উপন্যাসে। আপাতত বেশ জোর করে চলছে শুটিং। অনির্বাণ ছাড়াও সিরিজটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন বিশ্বনাথ বসু, লোকনাথ দে, শ্রেয়া ভট্টাচার্য, অতনু বর্মন প্রমুখ। হাওড়ার পাঁচলায় সাইট শুটিং শেষ করে এখন কলকাতামুখী শুটিং ইউনিট।







