সল্টলেকে , একটি বাড়ির বাথরুম থেকে উদ্ধার বৃদ্ধের পচাগলা দেহ ! সল্টলেকের জিডি ৯১ নম্বর বাড়ির দোতলার বাথরুম থেকে উদ্ধার হয় , ওই বৃদ্ধের দেহ । জানা গিয়েছে , ওই বৃদ্ধের বয়স প্রায় ৬৫ বছর । দক্ষিণ বিধান নগর থানার পুলিশ বাড়ির দোতলার বাথরুম থেকে বৃদ্ধের মাথা ফাটা পচা গলা দেহ উদ্ধার করে। ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য , দেহটিকে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।
স্থানীয়রা জানিয়েছেন , গত পরশুদিন থেকেই , ওই অবসরপ্রাপ্ত বৃদ্ধকে আর দেখা যায়নি। তারপর , এদিন এক প্রতিবেশী , তাকে সকালে ফোনও করেন । তার ফোনের রিং বেজে যায় , কিন্তু তিনি ফোন ধরেননি । তারপর সন্দেহের বশে খবর দেওয়া হয় , বিধাননগর দক্ষিণ থানায়। পুলিশ গিয়ে দরজা ভেঙে , বাথরুম থেকে ওই বৃদ্ধের পচা গলা দেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান , বাথরুমে পড়ে গিয়েই মাথা ফাটে বৃদ্ধের এবং অতিরিক্ত রক্তক্ষরণের জেরেই মৃত্যু হয় তার । তবে সঠিক কি কারনে মৃত্যু হলো ওই বৃদ্ধের , তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই জানা যাবে ।
৬৫ বছরের বৃদ্ধ তাপস রায় , একাই থাকতেন বাড়িতে। কোনো সময় কোথাও গেলে , বলে যেতেন প্রতিবেশীদের । কিন্তু এবার তিনি কিছুই জানাননি , এবং তাকে দুদিন ধরে দেখাও যাচ্ছিল না । এক প্রতিবেশী জানিয়েছেন , “উনি তো বাইরে গেলে জানিয়ে যেতেন। গত পরশুদিনের পর থেকে আর দেখা যায়নি এবং ওনার সঙ্গে কথা হয়নি। সকালবেলা প্রতিবেশীরা ফোন করলে রিং হয়ে যাচ্ছে দেখে সন্দেহ হয়। তখনই দক্ষিণ বিধান নগর থানায় খবর দেয়। পুলিশ গিয়ে বাথরুমের ভেতর থেকে উপুড় হয়ে পড়ে থাকা দেহটিকে উদ্ধার করে।”






