বাঙালিদের মধ্যে সবসময় একটা আলাদাই আকর্ষণ রয়েছে গোয়েন্দা গল্পের ওপর। তাই পর্দায় যখনই কোনো গোয়েন্দা গল্প আসে তখনই মানুষের মধ্যে উন্মাদনার মাত্রা অনেকটাই বেড়ে যায়। তাই এবার কাকাবাবু, ফেলুদা, ব্যোমকেশ কিংবা মিতিন মাসির পর সেই তালিকায় নতুন সংযোজন হলো গোয়েন্দার চারুলতার নাম। ওটিটি প্লাটফর্ম ক্লিকে খুব শীঘ্রই আসতে চলেছে নতুন গোয়েন্দা গল্প নিয়ে সিরিজ ডিটেক্টিভ চারুলতা।
মানুষের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে কাকাবাবুর ফেলুদা ব্যোমকেশ অথবা মিতিন মাসির মতো গোয়েন্দা চরিত্র। এই ধরনের চরিত্র পর্দায় আসা মানেই মানুষের মধ্যে উৎকণ্ঠা আরো বেড়ে যাওয়া। এই সমস্ত গোয়েন্দাদের মধ্যে আরও একজন মহিলা গোয়েন্দা চরিত্রের নাম সংযুক্ত হল। এই গোয়েন্দা চারুলতা মিত্রের মূল লক্ষ্য একদিন এই অন্যান্য গোয়েন্দাদের মতো গোয়েন্দা হিসেবে খ্যাতি অর্জন করা।
এই গল্প কোন সিনেমায় নাই দেখা যাবে একটি ওয়েবসিরিসে। তবে গোয়েন্দা গল্প সিনেমা হোক কিংবা ধারাবাহিক অথবা সিরিজ সব জায়গাতেই মানুষের উদ্দীপনা বাড়িয়ে দেয় কয়েকগুণ বেশি। এই চারুলতার চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। অভিনেত্রী সব সময় একটু অন্য ধরনের ভূমিকায় কাজ করতে পছন্দ করেন। তাই এবারও তাকে একদম ভিন্ন ধরনের চরিত্রে দেখা যেতে চলেছে। কলকাতার বুকে একের পর এক রহস্যময় মৃত্যু যা বলাই যায় সিরিয়াল কিলিং এর রহস্য ভেদ করতে পারবে কি গোয়েন্দা চারুলতা? এই ভাবনা দিয়েই গড়ে উঠেছে পুরো সিরিজের গল্পটি। কিছুদিনের মধ্যেই ওটিপি প্ল্যাটফর্মে ক্লিকে মুক্তি পাবে এই সিরিজটি। তবে গোয়েন্দা গল্প দিয়ে মোরা এই সিরিজ মানুষের কাছে কথাটা জনপ্রিয়তা পেতে পারে সেটাই এখন দেখার।







