আবহাওয়া

সরস্বতী পুজোয় কেমন থাকবে বাংলার আবহাওয়া? কুয়াশার দাপট কি বজায় থাকবে !

শীতের দাপট থেকে আপাতত নিস্তার পেল বাংলা। আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের কোনো জেলাতেই সর্বনিন্ম তাপমাত্রা বিশেষভাবে হেরফের হবেনা। ফলে সরস্বতী পুজোর দিন জাঁকিয়ে শীত থেকে মুক্তি পেল বঙ্গবাসী। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সবজেলায় একই রকম তাপমাত্রা বিরাজমান থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। যদিও আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলার সব জেলাতেই কুয়াশার দাপট আপাতত চলবে।

শুক্রবার অর্থাৎ সরস্বতী পুজোর সকালে কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি কমল। যদিও বেলা বাড়ার সাথে সাথে শীত একেবারে গায়েব। হাওয়া অফিস জানিয়েছে, ১ থেকে ২ ডিগ্রির মতন কমবে বঙ্গের প্রত্যেক জেলার তাপমাত্রা। সকালে শীতের আমেজ থাকলেও বেলা গড়াতেই তাপমাত্রা বাড়তে শুরু করবে। সূর্যের তাপে ঢাকবে ঠান্ডা। যদিও কুয়াশার দাপট বজায় থাকবে বাংলায় । একদিকে পশ্চিমী ঝঞ্ঝা আটকে উত্তুরে হাওয়া, অন্যদিকে পূবালী বাতাসের জলীয় বাষ্প। সবমিলিয়ে বঙ্গে আপাতত শীতের তীব্রতা বাড়ার কোনো সম্ভবনা নেই।

দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমানে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই মাঝারি কুয়াশার সম্ভবনা। দুই ২৪ পরগনাতেও কুয়াশার সম্ভবনা। আপাতত বঙ্গে ঘন কুয়াশার কোনো সম্ভবনা নেই এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা ও তার সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে । দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতেও তাপমাত্রা থাকবে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসে আশেপাশে। পশ্চিমের সব জেলায় ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা।উওরের পাহাড়ি জেলায় তাপমাত্রা থাকবে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। উওরের বাকি জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.