খেলাধুলা

প্রথম টেস্টেই ক্রিজে সমস্যা, আকাশকে মানসিক শক্তি জুগিয়ে পাশে সিরাজ

টেস্ট অভিষেকের মঞ্চে দাঁড়িয়ে যখন আকাশ দীপের জন্য সময়টা কঠিন হয়ে উঠছিল, তখন সতীর্থ মহম্মদ সিরাজ হয়ে উঠলেন ছায়ার মতো সঙ্গী। ইংল্যান্ডের এজবাস্টনের ক্রিজের অসমান জায়গায় বারবার পা ফসকাচ্ছিল আকাশের। ব্যাঘাত ঘটছিল তাঁর বোলিং রিদমে। এমন সময় সিনিয়র পেসার সিরাজ ছুটে এসে যেভাবে তাঁকে মানসিকভাবে শক্ত থাকতে বললেন, সেটাই হয়ে উঠল বাংলার এই পেসারের ফিরে আসার বড় প্রেরণা।

আকাশ প্রথম ওভারে রান খরচ করলেও নিজের তৃতীয় ওভারে দুর্দান্ত ছন্দে ফেরেন। চতুর্থ বলে বেন ডাকেট ও পরের বলেই ওলি পোপকে ফিরিয়ে ইংল্যান্ডের ভিত নাড়িয়ে দেন। ক্রিজে সমস্যা হলেও তিনি পিছিয়ে আসেননি। সিরাজ তখন বলেছিলেন, “এটা মাথা থেকে ঝেড়ে ফেল। নিজের বোলিংয়ে মন দে।” অভিষেক ম্যাচে সিনিয়রের এমন সাহস জোগানো বাক্যই যেন আকাশের জন্য ছিল আত্মবিশ্বাসের টনিক।

সাত ওভারে ৩৬ রান দিয়ে ২টি গুরুত্বপূর্ণ উইকেট নেন আকাশ। সিরাজও ৭ ওভারে মাত্র ২১ রান দিয়ে ১ উইকেট নেন। দুই পেসার টানা ১৪ ওভার বল করে ইংল্যান্ডের টপ অর্ডারে চাপ তৈরি করেন।

জসপ্রীত বুমরাহ না থাকায় এই টেস্টে ভারতের বোলিং নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও আকাশ-সিরাজ জুটি সেটা অনেকটাই দূর করেছে। নতুন বল দু’দিকেই সুইং করিয়ে, অধিনায়কের পরিকল্পনা মেনে বল করে প্রথম দিন ভারতের পাশে দাঁড়ালেন তাঁরা। দ্বিতীয় দিনে এই চাপ ধরে রাখতে পারলে ম্যাচের রাশ থাকবে ভারতের হাতেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.