দেশ

৭৭তম প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলনের সময় বিপত্তি, তৎপরতায় জাতীয় পতাকার সম্মান রক্ষা

৭৭তম প্রজাতন্ত্র দিবসে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে পতাকা উত্তোলনের সময় ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা। জেলাশাসক আর বিমলা জাতীয় পতাকা উত্তোলন করতে গেলে হঠাৎই দড়ি থেকে খুলে যায় তিরঙ্গা। মুহূর্তের মধ্যে পতাকা নিচে পড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হলে সেখানে উপস্থিত সকলেই হতবাক হয়ে পড়েন।

ঠিক সেই সময় অসামান্য ক্ষিপ্রতা ও কর্তব্যনিষ্ঠার পরিচয় দিয়ে এগিয়ে আসেন জেলা পুলিশ সুপার উমেশ গণপথ খন্ড বাহালে। পতাকা মাটির স্পর্শ করার আগেই তিনি নিজের হাতে লুফে নেন তিরঙ্গা। তাঁর এই তৎপরতায় রক্ষা পায় জাতীয় পতাকার মর্যাদা।

দেশের পতাকার প্রতি এমন গভীর সম্মান ও দায়িত্ববোধের দৃশ্য উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে। প্রজাতন্ত্র দিবসের মঞ্চে এই ঘটনা প্রশাসনিক শিষ্টাচার ও দেশপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত হয়ে রইল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.