রাজনীতি

রাষ্ট্রপতি শাসনের দাবি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, “রাষ্ট্রপতি শাসনের দাবিতে রাষ্ট্রসঙ্ঘে যান” পাল্টা কটাক্ষ কুনালের

ফের পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করার পক্ষে সুর চড়ালেন এক বিজেপি নেতা। এবার বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি তোলেন প্রাক্তন বিচারপতি ও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার কথায়, “যতক্ষণ না মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন, যতক্ষণ না রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিক্ষোভ চলা উচিত। রাষ্ট্রপতি শাসনের দাবিতে সবার পথে নামা উচিত।” তার এই মন্তব্যে জোর কটাক্ষ করেছেন রাজ্যের শাসক দল।

তমলুকের সাংসদ বলেন, “আমার মনে হয় এই সরকার আইনগতভাবে ক্ষমতায় রয়েছে। আশা করি এর মধ্যেই কিছু কেলেঙ্কারি ফাঁস হবে। তখন আবার একটা জোরদার আওয়াজ উঠবে। আমার মতে সেই কেলেঙ্কারি ফাঁস হলে, ৭২ ঘণ্টা বনধ ডাকা উচিত। যতক্ষণ না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করছেন, যতক্ষণ না রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিক্ষোভ চলা উচিত।” বিজেপি সাংসদের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন তৃনমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ।

কুনাল ঘোষ বলেন, “আপনার কাছে অভিযোগ থাকলে সিবিআইয়ের কাছে যান।” তিনি বলেন, “রাষ্ট্রপতি শাসনের দাবিতে রাষ্ট্রসঙ্ঘে যান। ওগুলো পুরনো কথা। বাংলার মানুষ তৃণমূলের পাশে আছে।” পশ্চিমবঙ্গ ঐক্যবদ্ধ ছাত্র যুবসমাজ সংগঠনের পক্ষ থেকে রবিবার কলকাতায় সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেই বৈঠকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্য হালদার। সেখান থেকেই বিজেপি সাংসদ দাবি করেন , কয়েকদিনের মধ্যেই সামনে আসবে আরো বড় কেলেঙ্কারি। সেইসময় পথে নেমে রাষ্ট্রপতি শাসনের দাবি জানান অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.