অফবিট

পেঁয়াজ কাটবেন,অথচ চোখ দিয়ে জল পড়বে না ! কীভাবে ? জেনে নিন উপায়

নিজস্ব সংবাদদাতা : রান্নায় স্বাদ বাড়ানোর জন্য নুন ও লঙ্কার মতো পেঁয়াজও ব্যবহার করা হয়।পেঁয়াজ দিয়ে তৈরি হয় নানান সব সুস্বাদু পদ। কিন্তু খেতে যতই ভালো হোক না কেন, রান্নায় পেঁয়াজ ব্যবহার করাটা একটা বিড়ম্বনা। কারণ পেঁয়াজ কাটতে গেলেই চোখে জল চলে আসে।এই কারণেই অনেকেই পেঁয়াজ কাটতে ভয় পান।

তবে জানেন কি,আপনাদের জন্য রয়েছে এমন দারুণ সব কৌশল যা আপনাকে সাহায্য করবে কান্না ছাড়াই পেঁয়াজ কাটতে। কি অবাক হচ্ছেন! অবাক হলেও এটি সত্যি। দেরি না করে দেখে নেওয়া যাক সেইসব কৌশলগুলি।

১.প্রথমেই পেঁয়াজের দুই পাশের অংশ কেটে নিতে হবে। তবে ঝাঁজ যেন কম লাগে সেদিকে খেয়াল রাখতে চাইলে পেঁয়াজের তলার অংশটি না কেটে রেখে দিন। সে অংশটি থাকা অবস্থায় পেঁয়াজ ছিলে প্রয়োজনমতো টুকরা করে নিন। বলা হয়ে থাকে, পেঁয়াজের এই অংশে সালফারের উপস্থিতি সবচেয়ে বেশি থাকে।এই অংশটি কাটা না হলে সালফার কম নিঃসৃত হবে আর ঝাঁঝও কম লাগবে।

২.পেঁয়াজের খোসা ছাড়িয়ে স্বাভাবিক তাপমাত্রার জলে ১০ থেকে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর স্বাভাবিক নিয়মে পেঁয়াজ কেটে নিন। জলে ভিজিয়ে রাখার ফলে পেঁয়াজের সালফার যৌগ যা চোখে জ্বলুনি তৈরি করে সেটা অনেকখানি জলে দ্রবীভূত হয়ে যায়। এতে করে পেঁয়াজ কাটার সময় চোখে ঝাঁঝ কম লাগে।

৩.পেঁয়াজ কাটার আগে খোসা ছাড়িয়ে ১৫ থেকে ২০ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন। ফ্রিজ থেকে বের করে জলে ধুয়ে নিয়ে এরপর কাটুন। এই নিয়মেও পেঁয়াজ কাটার সময় চোখে ঝাঁঝ কম লাগবে।

৪.মোমবাতি থেকে নির্গত তাপ পেঁয়াজের অ্যাসিড এনজাইমকে ল্যাকরিমাল গ্রন্থি পর্যন্ত পৌঁছতে বাধা দেয়। এতে করে চোখে জ্বালাপোড়া ভাব দেখা দেয় না এবং কান্না আসে না। তাই পেঁয়াজ কাটার সময় হাতের কাছে মোমবাতি জ্বালিয়ে রাখুন।

৫.চুইংগাম চিবোনোর কারণে মুখ দিয়ে বারবার শ্বাস নিতে হয়। এর ফলে পেঁয়াজ থেকে বের হওয়া ঝাঁঝ তুলনামূলক কম মাত্রায় নাকের ভেতর দিয়ে প্রবেশ করে। ফলস্বরূপ চোখে ঝাঁঝ ও জ্বলুনি কম কম দেখা দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.